বাংলাখবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি, এনসিপির ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার
বাংলা খবর ঢাকা : গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারে অবকাশযাপন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে এসব নেতারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শোকজের জবাব বিশ্লেষণে এই ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এসব শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
এর আগে, গত ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ দিনে এনসিপির এসব নেতা ভ্রমণের উদ্দেশে কক্সবাজার যান এবং একটি পাঁচ তারকা হোটেলে ওঠেন। সেদিনই একটি গণমাধ্যমে খবর বের হয় যে, তারা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে গেছেন। এই খবর ছড়িয়ে পড়লে সেই হোটেলের সামনে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি পরে গুজব হিসেবে প্রমাণিত হয়।Travel guides
এই ঘটনার পরদিন তাদের প্রত্যেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। এনসিপি সূত্রে জানা যায়, তারা সঠিক সময়ে নোটিশের জবাব দিয়েছেন। অন্যদিকে, গত বুধ ও বৃহস্পতিবার দলের সাধারণ সভায় কক্সবাজার ভ্রমণ নিয়েও দীর্ঘক্ষণ আলাপ হয়।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...