বাংলাখবর
ত্রিপক্ষীয় চুক্তি সউদীকে নিরাপত্তা দিতে পারবে না, হুঁশিয়ারি ইরানের
বাংলা খবর ডেস্ক : সউদী আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ প্রভাবশালী এমপি সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তান বা তুরস্কের সঙ্গে এ ধরনের "কাগজী চুক্তি" সউদী আরবের জন্য কোনো প্রকৃত নিরাপত্তা বয়ে আনবে না।
ইরানি পার্লামেন্টের ‘জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশন’-এর সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় সউদী নেতৃত্বকে তাদের নীতি পরিবর্তনের আহ্বান জানান।
রিয়াদকে উদ্দেশ্য করে ইব্রাহিম রেজাই বলেন, “সউদীদের বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগজের চুক্তি তাদের কোনো সুরক্ষা দেবে না; ঠিক যেমন বছরের পর বছর ধরে আমেরিকানদের তোষামোদ করেও তারা কোনো নিরাপত্তা পায়নি।”
ইরানের এই সংসদ সদস্য সউদী শাসকগোষ্ঠীকে পরামর্শ দিয়ে আরও বলেন, “আপনাদের নীতি সংস্কার করুন, যাতে নিরাপত্তার জন্য অন্যদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে না হয়।”
মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূ-রাজনীতিতে সউদী আরব সম্প্রতি পাকিস্তানের পারমাণবিক ও সামরিক শক্তি এবং তুরস্কের উদীয়মান সামরিক প্রযুক্তি ও ড্রোন সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজস্ব প্রতিরক্ষা বলয় শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এই চুক্তি সই করে। তবে তেহরানের এই তীব্র প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে যে, প্রতিবেশী আঞ্চলিক পরাশক্তিগুলোর এই নতুন সামরিক অক্ষকে ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে ও নেতিবাচকভাবে পর্যবেক্ষণ করছে।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার