বাংলাখবর
তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা
বাংলা খবর ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাটি তুলে নেওয়া হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) মামলার বাদী যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম খয়রাত হোসেনের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মাহাবুব হোসেন সরকার লাল্টু।
খয়রাত হোসেন মামলা প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন, বর্তমানে তিনি শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। ফলে এ মামলা তিনি আর চালাতে ইচ্ছুক না। আদালতের বিচারক এ আবেদনের ওপর শুনানি শেষে মামলাটি প্রত্যাহারের আদেশ দিয়েছেন।
২০১৪ সালের ২২ ডিসেম্বর খয়রাত হোসেন আদালতে এ মামলা করেছিলেন। এ ঘটনায় ওই সময় আরও দুইটি মামলা করেছিলেন চৌগাছার বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান কবির ও ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহাজাহান আলী।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, খয়রাত হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদে জানতে পারেন ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক সভায় তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি এবং আওয়ামী লীগকে মোনাফেকের দল বলে মন্তব্য করে বক্তব্য দিয়েছিলেন।
একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারেক রহমানের এ বক্তব্যে তার মানহানি হয়েছে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন মানহানির অভিযোগে আদালতে মামলাটি করেছিলেন।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...