বাংলাখবর
তরুণদের মন না বুঝলে খেসারত দিতে হবে বিএনপিকেও
বাংলা খবর ঢাকা : বাংলাদেশের ৬৫ শতাংশ জনগণ বয়সে তরুণ, তাদের মন-মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন, তার হাতকে শক্তিশালী করতে চান, তাহলে অন্যায় কাজ করা যাবে না। হামলা লুটতরাজ চাঁদাবাজি মাস্তানি দখলদারী করা যাবে না। এসবে জড়িতদের বাধা দিতে হবে।
শনিবার (২৪ আগস্ট) রাতে তিনি নোয়াখালীর সূবর্ণচরের চেউয়াখালী বাজারে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ বলেন, এ দেশের মালিক সাধারণ জনগণ। এটা শেখ হাসিনারও না, তার বাবারও না। এ বিশ্বাস বিএনপিকেও রাখতে হবে। অন্যায়কারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, আমাদেরও পরিবর্তন হতে হবে। আমরা তার (শেখ হাসিনা) মতো হলে পরিণতিও একই হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ৬৫ শতাংশ নাগরিকের বয়স ৩৫ বছরের নিচে। তাদের মনোজগত বুঝতে হবে। যুবকদের চিন্তা, আকাঙ্ক্ষা, চাহিদা বুঝতে হবে। বর্তমান সময়ে তরুণ-যুবকদের মনোজগতে বড় ধরনের পরিবর্তন হয়েছে। একটি সুষ্ঠু সামাজিক শান্তিপূর্ণ ন্যায়বিচারের বাংলাদেশ দেখতে চায় তারা। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।
অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ সরকার আমাদের আন্দোলনের ফসল। বিগত ১৬ বছর বিএনপির নেতাকর্মীদের গুম, খুন, মিথ্যা মামলা, চাকরি-ব্যবসা হারানো, পথে পথে ঘুরে বেড়ানো, পুলিশ হেফাজতে মৃত্যু, নিপীড়ন নির্যাতনের ফসল এটি। ১৬ বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেটার সুফল পেয়েছি।
আমীর খসরু আরও বলেন, এখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। আপনাদের (নেতাকর্মী) ভুলের সুযোগ নিয়ে তারা ফিরে আসার চেষ্টা করবে। এজন্য কোনোভাবেই ভুল করা যাবে না।
সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...