বাংলাখবর

ডেভিডের হ্যাটট্রিক, কাতারকে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় কানাডার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম উন্মাদনা নাকি কানাডাকে নিয়ে। এমনকি কানাডা এবারের আসরে সহ-আয়োজক হওয়ার পরেও।

কিন্তু ভ্যাঙ্কুভারের বিসি প্লেসের লাল সমুদ্র দেখলে কে বলবে, কানাডায় বিশ্বকাপ নিয়ে উন্মাদনা নেই! ঘরের মাঠের সেই সমর্থন পেয়েই ডেভিড-লারিন-কোনেরা জ্বলে উঠলেন। একটি-দুটি নয়; গুনে গুনে কাতারকে ছয় গোল দিল স্বাগতিকরা। তাতে কাতারিদের ৬-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ ইতিহাসে অবশেষে প্রথম জয়ের দেখা পেল কানাডিয়ানরা।

ঐতিহাসিক এই জয়ে সবচেয়ে বড় অবদান জোনাথান ডেভিডের।

জুভেন্টাসের এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করে জিওফ হার্স্টের ৬০ বছর আগের স্মৃতি ফিরিয়েছেন। বিশ্বকাপের আয়োজক দেশের খেলোয়াড় হিসেবে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ইংলিশ কিংবদন্তি হার্স্ট; লন্ডনের ওয়েম্বলিতে পশ্চিম জার্মানির বিপক্ষে ১৯৬৬ আসরের ফাইনালে।
এর আগেও দুবার বিশ্বকাপের মূল পর্বে খেলেছে কানাডা৥১৯৮৬ ও ২০২২ সালে। দুবারই তিনটি করে মোট ছয় ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

তবে এবার দেশের মাটিতে যেন ভিন্ন পরিকল্পনা নিয়ে খেলতে নেমেছে কানাডা। গত ১২ জুন টরন্টোয় নিজেদের প্রথম ম্যাচে বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পায় কানাডিয়ানরা। আজ ভ্যাঙ্কুভারে সর্বশেষ বিশ্বকাপের আয়োজক কাতারে গুড়িয়ে ঐতিহাসিক জয়ও পেল।

চোট থেকে পুরোপুরি না ওঠায় এ ম্যাচেও খেলতে পারেননি কানাডার অধিনায়ক আলফনসো ডেভিস। তবে তার অনুপস্থিতি দলের খেলায় কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি।

বসনিয়ার বিপক্ষে যার গোলে কানাডা ম্যাচে সমতা এনে শেষ পর্যন্ত ড্র করেছিল, ১৬ মিনিটে সেই কাইল লারিনের গোলেই আজ এগিয়ে যায় স্বাগতিকরা।

গোল উৎসবের সেই যে শুরু; তা রেফারি শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্ত পর্যন্ত বজায় ছিল। দুই লাল কার্ডে কাতার ৯ জনের দলে পরিণত হওয়ায় কানাডার কাজটা আরো সহজ হয়েছে। ৩৩ মিনিটে হোমাম আহমেদ ও ৫৩ মিনিটে আসিম মাদিবোকে লাল কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন রেফারি।

হ্যাটট্রিকে সব আলো কেড়ে নেওয়া জোনাথান ডেভিড প্রথমার্ধেই জোড়া গোল করেন। তৃতীয় ও শেষ গোলটা করেন ম্যাচের যোগ করা সময়ে। কানাডার আরেক গোলদাতা নাথান সালিবা। আর ৭৫ মিনিটের গোলটা কাতারের দেওয়া ‘উপহার’। মোহাম্মদ মানাই নিজেদের জালে বল জড়ান।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে কানাডা। সুইজারল্যান্ডেরও পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে আছে সুইসরা।

এই বিভাগের আরও খবর

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের
ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর
প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি
মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি
ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি
এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়
শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা
বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি
স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা