বাংলাখবর

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা নাকদি। তার দাবি, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চায় তেহরান।

আইআরজিসির প্রভাবশালী এই জেনারেল ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির ঘনিষ্ঠ বলেও পরিচিত। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চলমান সংঘাত নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।

নাকদির ভাষ্য, যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের সামরিক বাহিনী তত বেশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। তার দাবি, যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, চলমান সংঘাতের কয়েক মাসে ইরান সে বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।

ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াকে ইরানের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি জানান, মূল লক্ষ্য হলো এমন একটি প্রতিরোধব্যবস্থা তৈরি করা, যাতে ভবিষ্যতে কোনো দেশ ইরানে হামলা চালানোর আগে সম্ভাব্য পরিণতি নিয়ে ভাবতে বাধ্য হয়।

তিনি বলেন, একটি সম্ভাব্য কৌশল হতে পারে ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সংঘাতকে দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করে তোলা। এতে ভবিষ্যতে ইরানে হামলার পরিকল্পনা করা যেকোনো পক্ষ বুঝতে পারবে, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে নাকদি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিলে সেটি তাদের জন্য ভয়াবহ ভুল হবে।

তার দাবি, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে এর পরদিন থেকেই বিশ্বজুড়ে দেশটির সামরিক ঘাঁটিগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। নাকদির মতে, বর্তমান বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মতো নয় এবং পারমাণবিক হামলার মতো ঘটনা আন্তর্জাতিকভাবে সহজে মেনে নেওয়া হবে না।

ইরান নিজে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে চিন্তা করছে কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি তা অস্বীকার করেন। তিনি বলেন, ইরানের কাছে পারমাণবিক বোমার প্রয়োজন নেই। তার ভাষায়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মধ্য দিয়ে বিশ্বের মানুষের সমর্থন অর্জন করাই তাদের সবচেয়ে বড় শক্তি।

এদিকে যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ইরানের ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান নিয়েও কথা বলেন আইআরজিসির এই কর্মকর্তা। তার দাবি, এই বক্তব্যের লক্ষ্য যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ নয়; বরং দেশটির এমন রাজনৈতিক নেতৃত্ব, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ ও নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত।

নাকদির বক্তব্যে স্পষ্ট, তেহরান শুধু বর্তমান সংঘাত মোকাবিলার দিকে তাকিয়ে নেই; বরং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তির সম্ভাব্য হামলা ঠেকাতে দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার