বাংলাখবর

ট্রাম্পের বোর্ড অফ পিসে ১০ কোটি ডলার দিল আমিরাত

বাংলা খবর ডেস্ক : গাজায় নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অফ পিস’-কে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, এই অর্থ গাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হতে যাওয়া নতুন ইউনিটের প্রশিক্ষণ ও বেতন-ভাতা বাবদ ব্যয় করা হবে।

গত ফেব্রুয়ারিতে আয়োজিত দাতা সম্মেলনে বোর্ড সদস্যরা সাত বিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র ১০ বিলিয়ন ডলার দেওয়ার অঙ্গীকার করার পর এটিই কোনো একক দেশের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় অনুদান।

পরিকল্পনা অনুযায়ী, আমিরাতি নিরাপত্তা সংস্থার তত্ত্বাবধানে প্রায় ২৭ হাজার পুলিশ সদস্য নিয়ে এই বাহিনী গঠন করা হবে। নিয়োগপ্রাপ্ত এই সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে জর্ডান ও মিশরে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গাজায় আগে যারা সরকারি চাকরি করেছেন তারা এই নতুন বাহিনীতে যোগদানের সুযোগ পাবেন। তবে প্রত্যেক আবেদনকারীকে ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। মূলত গাজার প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোকে আমূল বদলে ফেলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গাজা পরিচালনার জন্য গঠিত অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাট বডি বা ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা-র অধীনে এই পুলিশ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে। কমিটির প্রধান আলী শাথ জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং সেখানে মানবিক সহায়তার পাশাপাশি আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তবে গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সবশেষ বুধবার গাজার একটি পুলিশ স্টেশনে হামলায় ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা