বাংলাখবর
ট্রাম্পের বাণিজ্য হুমকির জেরে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পদক্ষেপ নিলো কানাডা
বাংলা খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আয়োজিত একটি সেতু উদ্বোধন অনুষ্ঠান বাতিল করেছে কানাডা। বুধবার (২২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
কানাডার উইন্ডসর, অন্টারিও ও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের মধ্যে সংযোগ স্থাপনকারী গোর্ডি হাও ইন্টারন্যাশনাল ব্রিজ উদ্বোধন উপলক্ষে যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল। তবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য পদক্ষেপের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে অটোয়া।
গত সোমবার (২০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র প্রশাসনের অভিযোগ, কানাডা মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি গ্রহণ করছে।
কানাডার অবকাঠামো মন্ত্রী গ্রেগর রবার্টসনের মুখপাত্র জেনা ঘাসাবেহ এক বিবৃতিতে বলেন, ‘চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্যিক পদক্ষেপের হুমকির পর দুই দেশের যৌথ অনুষ্ঠান আয়োজন করা অনুচিত।
সেতুটি আগামী ২৭ জুলাই যান চলাচলের জন্য খুলে দেয়ার কথা রয়েছে। এর আগে ২৪ জুলাই ফিতা কেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ছিল, যেখানে কানাডা ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল।
উইন্ডসরের মেয়র ড্রিউ ডিলকেনস স্থানীয় গণমাধ্যমকে জানান, দুই দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে কানাডা এখন শুধু নিজেদের নাগরিকদের সঙ্গে ২৪ জুলাই ব্রিজটি উদ্বোধন উপলক্ষে উদযাপন করবে।
প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সেতুর নামকরণ করা হয়েছে কিংবদন্তি ডেট্রয়েট রেড উইংস হকি খেলোয়াড় গোর্ডি হাওয়ের নামে। সেতুটি এর আগে জুন মাসে চালুর কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প কানাডার বিরুদ্ধে বাণিজ্য নীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে সেতু প্রকল্প আটকে দেয়ার হুমকি দিয়েছিলেন। তবে চলতি মাসে টোল সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সমঝোতার পর প্রকল্পটি এগিয়ে নেয়ার অনুমতি দেয়া হয়।
নতুন এই সেতু যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের অন্যতম ব্যস্ত বাণিজ্যপথ অ্যাম্বাসেডর ব্রিজের ওপর চাপ কমাবে বলে আশা করা হচ্ছে। ডেট্রয়েট সীমান্তের এই বন্দর দিয়ে ২০২৩ সালে বাণিজ্যিক ট্রাকে প্রায় ১২৬ বিলিয়ন ডলারের পণ্য পরিবহন করা হয়েছিল।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬