বাংলাখবর

ট্রাম্পের ক্ষমায় দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট

বাংলা খবর ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ক্ষমার পর যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। মাদক পাচারের দায়ে ৪৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হার্নান্দেজকে চার বছর আগে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।

রবিবার দেশে ফিরে বিমানবন্দরে পরিবারের সদস্য ও সমর্থকদের অভ্যর্থনা পান হার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, দীর্ঘ সময় পর নিজের দেশে ফিরতে পেরে তিনি আবেগাপ্লুত। কারাগারে কাটানো সময়কে অত্যন্ত কঠিন অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতি যেন কাউকেই মোকাবিলা করতে না হয়।

গত ডিসেম্বরে ট্রাম্প হার্নান্দেজকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদান করেন। ট্রাম্পের দাবি ছিল, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচারের মামলাটি তৎকালীন বাইডেন প্রশাসনের সাজানো ছিল এবং তিনি ন্যায্য বিচার পাননি।

তবে যুক্তরাষ্ট্রের মামলা থেকে মুক্তি পেলেও হন্ডুরাসে হার্নান্দেজের বিরুদ্ধে জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ বহাল রয়েছে। আগামী ৩ আগস্ট তাকে এসব অভিযোগে আদালতে হাজির হওয়ার কথা। যদিও জুন মাসে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত হওয়ায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।

এদিকে মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী এই সাবেক প্রেসিডেন্টের বিচার সঠিকভাবে সম্পন্ন নাও হতে পারে। তাদের মতে, বিচার প্রক্রিয়া কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকতে পারে এবং শেষ পর্যন্ত তিনি শাস্তি এড়িয়ে যেতে পারেন। ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হার্নান্দেজ। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ ও রাজনৈতিক প্রচারণায় অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও আগে উঠে এসেছিল।

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬