বাংলাখবর

জ্বলছে কানাডা, গবেষণায় জানা গেল বিস্ময়কর কারণ!

বাংলা খবর ডেস্ক : মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় দাবানলের মতো চরম আবহাওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ বেড়েছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এ গবেষণায় বলা হয়, জুলাই মাস থেকে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও ও নর্থওয়েস্ট টেরিটরিজ। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দাবানলের ধোঁয়ার কারণে কোটি মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল বিশ্লেষণ করে দেখেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দাবানল-অনুকূল আবহাওয়া সৃষ্টির সম্ভাবনা প্রায় দ্বিগুণ হয়েছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে নর্থওয়েস্ট টেরিটরিজে এমন ঘটনা প্রতি ২ থেকে ৬ বছরে এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে ঘটতে পারে। অথচ জলবায়ু পরিবর্তন না হলে এ ধরনের পরিস্থিতি প্রায় ৪০ বছরে একবার দেখা যেতো।

গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কানাডার দাবানলের ব্যাপ্তি ও তীব্রতা নজিরবিহীন। তার মতে, শুধু অভিযোজন নয়, ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানো জরুরি।

সূত্র: এএফপি

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার