বাংলাখবর
জেন-জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স
বাংলা খবর ডেস্ক : ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ হবে বাংলাদেশে। আসন্ন এ নির্বাচনেকে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ বলে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেৃতত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত তিনটি জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশে।
রয়টার্সের মতে, এ নির্বাচনগুলো হয় বিরোধী দলগুলো বয়কট করেছে কিংবা অংশ নিলেও তা ছিলো খুব সীমিত মাত্রায়।
টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানে গত ২০২৪ সালের আগস্ট মাসে পতন ঘটে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিতব্য এ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।
তবে ’২৪ সালের অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের মতে, ২০০৯ সালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে বাংলাদেশে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন এ নির্বাচনে বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে প্রত্যাশা করা হচ্ছে, তবে সেই জয়ের পথে জামায়াত একটি শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠবে জামায়াতে ইসলাম।
আরও বলা হয়েছে, অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর উদ্ভুত তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল এনসিপি পার্টি) তাদের হাসিনা-বিরোধী আন্দোলনকে নির্বাচনী ভিত্তি হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হয়ে জামায়াতের সঙ্গে জোট করেছে।
বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯২টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেছে রয়টার্স।
তিনি বলেছেন, তার দল নির্বাচনে জয়ী হয়ে এককভাবে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী।
বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার নেৃতত্বাধীন সরকারের পতনের পর থেকে ১৭ কোটি ৫০ লাখ মানুষ অধ্যুষিত বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক যে অস্থিতিশীলতা চলছে, তা থেকে উদ্ধারের জন্য একটি সুষ্ঠু নির্বাচন খুবই জরুরি।
তাছাড়া সামনের দিনগুলোতে এশিয়ার দুই পরাশক্তি চীন এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে— তা ও অনেকাংশে নির্ধারণ করে দেবে এ নির্বাচন।
ছাড়া এই নির্বাচনে ভোটারদের ২৫ শতাংশই তরুণ প্রজন্মের বা জেন-জি’র। তাদের সিদ্ধান্ত কিংবা পছন্দ ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এই বিভাগের আরও খবর
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন