বাংলাখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে কড়া নিরাপত্তা

বাংলা খবর ঢাকা : জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকাসহ সারাদেশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা। সড়কে বিশেষ টহল ও চেকপোস্টের পাশাপাশি থাকবে অনলাইনে নজরদারি। আর বরাবরের মতোই পুলিশ-র‍্যাবের ইউনিফর্মধারী সদস্যের পাশাপাশি সাদা পোশাকে মাঠে থাকবেন গোয়েন্দা সদস্যরা।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক ব্যবস্থা নিয়েছে ডিএমপি। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে চেকপোস্ট ডিউটি বাড়ানো হয়েছে। বিশেষ করে মহানগরের সব প্রবেশপথে তল্লাশি ও চেকপোস্ট পরিচালনা করা হবে। পাশাপাশি ডিবি ও সিটিটিসি সাদা পোশাকে সব গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। যেসব জায়গায় সাধারণ মানুষের সমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডের মাধ্যমে বিশেষ তল্লাশি চালানো হবে।

ডিএমপি জানায়, সব অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভ এলাকাকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অন্তর্ভুক্ত করে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের নজরদারিতে আনা হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে সিটিএসবি ও আইএডির গোয়েন্দা কার্যক্রম চলমান। জরুরি পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে পর্যাপ্ত সংখ্যক কুইক রেসপন্স টিম (কিউআরটি)। নিয়মিত মোতায়েনের পাশাপাশি ডিএমপির অতিরিক্ত ফোর্সসহ র‍্যাব ও সিআইডি যৌথভাবে মহানগরের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় থাকবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে কোনো মহল যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে ব্যবস্থা নিয়েছে র‍্যাব। তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ সমকালকে বলেন, গোপালগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানে জেলার নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আট প্লাটুন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ৫ ও ১৫ আগস্ট মাঠে থাকবে পাঁচ প্লাটুন বিজিবি।

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, এক সপ্তাহ আগে থেকেই টহল, তল্লাশি, গোয়েন্দা নজরদারি চলমান আছে। গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের স্থান ঘিরে থাকছে বাড়তি নিরাপত্তা।

এই বিভাগের আরও খবর

দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ

আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার

‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন

প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা