বাংলাখবর

জার্মানিতে ভিড়ের মধ্যে ঢুকে গেলো গাড়ি, হতাহত ১৮

বাংলা খবর ডেস্ক : জার্মানির রাজধানী বার্লিনে বার্ষিক প্রাইড প্যারেড (ক্রিস্টোফার স্ট্রিট ডে) উদযাপনকালে জনসমাগমের মধ্যে অতর্কিতভাবে একটি ঢুকে পড়ে। চালক দ্রুত গাড়ি চালিয়ে বহু মানুষকে চাপা দিয়ে পালিয়ে যায়। ভয়াবহ এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে বার্লিন পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে ধরতে জার্মানিজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা ইতিমধ্যে এক চরমপন্থী ইসলামপন্থীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, রাত আনুমানিক ১০টার দিকে একটি দ্রুতগামী সাদা রঙের ভ্যান বা মিনিবাস টিয়ারগার্টেন পার্কে উদযাপনে থাকা ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। একাধিক পথচারীকে আঘাত করার পর গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। ফায়ার সার্ভিস জানায়, আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পরপরই চালক গাড়িটি ফেলে রেখে পায়ে হেঁটে পালিয়ে যায়। বার্লিন পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করেছে। উক্ত ব্যক্তি আগে থেকেই বার্লিনের চরমপন্থী ইসলামপন্থী মহলের সদস্য হিসেবে পুলিশের তালিকায় তালিকাভুক্ত ছিলেন।ইউরোপের অন্যতম বৃহত্তম এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে লাখ লাখ মানুষ বার্লিনে সমবেত হয়েছিলেন, তবে এই ঘটনার পর উৎসবের স্থানজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, ১৯৬৯ সালের নিউ ইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতি বছর বার্লিনে সমতা ও বৈষম্যবিরোধী এই প্রাইড প্যারেড আয়োজিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম ও ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও গাড়ি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

এই বিভাগের আরও খবর

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬