বাংলাখবর
জার্মানিতে তাপপ্রবাহ থেকে বাঁচতে পানিতে নেমে ৩০ জনের মৃত্যু
বাংলা খবর ডেস্ক : জার্মানিতে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতে নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির উদ্ধারকারী সংস্থা- লাইফ সেভিং অ্যাসোসিয়েশন (ডিএলআরজি) এর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই পুরুষ, এছাড়া কয়েকজন কিশোরও রয়েছেন।
ডিএলআরজি-এর হিসাব মতে, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত মাত্র তিন দিনে সাঁতার বা গোসল করতে গিয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার আরও ৭ জন প্রাণ হারান। এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ডিএলআরজি জানিয়েছে, তাদের পরিসংখ্যানে কেবল পরিচয় নিশ্চিত হওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে এলবে নদীতে একজন সাঁতারু, স্যাক্সনির পোহল জলাধারে একজন ব্যক্তি এবং বাডেন-ভুর্টেমবার্গের একটি খনির হ্রদে ২৮ বছর বয়সী এক যুবকের খোঁজ চলছে।
এ ছাড়া নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেফেল হ্রদে ৩৯ বছর বয়সী এক ব্যক্তি, কোলনের ফ্যুলিঙ্গার হ্রদে ২১ বছর বয়সী এক সাঁতারু, ভেসেল জেলায় ডুবে যাওয়া একটি রাবার বোটের আরোহী এবং বাল্টিক সাগরের শারবয়ৎস উপকূলে এক দূরপাল্লার সাঁতারুও নিখোঁজ রয়েছেন।
ডিএলআরজির সভাপতি উটে ফগ্ট বলেন, অনেকেই বিশেষ করে পুরুষরা নিজেদের সক্ষমতাকে অতিমূল্যায়ন করে অপ্রয়োজনীয় ঝুঁকি নেন, যা সহজেই এড়ানো সম্ভব।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা পানিতে নামলে শরীরের রক্তসঞ্চালন ব্যবস্থা বা সার্কুলেটরি সিস্টেমে তীব্র চাপ পড়ে, যা মানুষের হঠাৎ তলিয়ে যাওয়ার প্রধান কারণ।
এদিকে জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর আপাতত তাপমাত্রা কিছুটা কমেছে। তবে ১০ থেকে ১২ জুলাইয়ের মধ্যে আবারও তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
প্রসঙ্গত, জার্মানি, ইতালি, ফ্রান্স ও বলকান অঞ্চলসহ সমগ্র ইউরোপজুড়ে বয়ে যাওয়া রেকর্ড-ভাঙা তীব্র দাবদাহে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও জানিয়েছে, ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। গত ২০ জুন থেকে শুরু হওয়া এই চরম আবহাওয়ার কারণে বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে ফ্রান্সে।
ফরাসি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে মাত্র তিন দিনে দেশটিতে প্রায় ১ হাজার জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক নাগরিক, পাশাপাশি প্রচণ্ড গরমে হ্রদ ও নদীতে গোসল করতে নেমে অন্তত ৭৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডব্লিউএইচও-এর ইউরোপীয় আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে বলেছেন, ইউরোপে তাপপ্রবাহ এখন আর সাময়িক কোনো ঘটনা নয়, বরং এটি একটি দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হচ্ছে। ইউরোপজুড়ে ইতিমধ্যে ১,৩০০ জনেরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। অথচ ইউরোপের অর্ধেকের বেশি দেশের কাছে এখনও এই পরিস্থিতি মোকাবিলার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬