বাংলাখবর

জার্মানিতে গুলিতে নিহত অন্তত ৫

বাংলা খবর ডেস্ক : জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বন্দরনগরী হামবুর্গের কাছাকাছি অবস্থিত স্টাড শহরে কী কারণে গোলাগুলির এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।

স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে জড়িত আর কোনও সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা পরিষ্কার নয়। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, গুলিতে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।

হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

২০২৩ সালে হামবুর্গে যিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল। এর আগে ২০১৬ সালে খুনের প্রতি আসক্ত ১৮ বছর বয়সী এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত ৯ জনকে হত্যা করে।

সূত্র: রয়টার্স।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার