বাংলাখবর

জাপানে বিশাল ব্যবধানে বিজয়ী হতে যাচ্ছে এলডিপি

বাংলা খবর ডেস্ক : জাপানে বোরবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিশাল ব্যাবধানে ক্ষমতাসীন দল এলডিপি বিজয়ী হতে যাচ্ছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে।

নির্বাচনের ভোটগ্রহণ রোববার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় ভোর ৫টা) থেকে শুরু হয়েছে, চলে রাত ৮টা পর্যন্ত।।

এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। এর মধ্যে এলডিপি ২৭৪ থেকে ৩২৮টি আসন পেতে পারে বলে বুথফেরত জরিপে ধারণা করা হচ্ছে। খবর জাপান টাইমসের।

নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সানাই তাকাইচির দলের আসন সংখ্যা ছিল ১৯৮টি। ধারণা করা হচ্ছে নির্বাচনে তার দল এলডিপি কমপক্ষে ৩১০টি আসনে জয় লাভ করবে।

গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।

গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল।

কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। এর ফলশ্রুতিতে ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হচ্ছে জাপান ইনোভেশন পার্টির।

এই নির্বাচনের মাধ্যমে মোটামোটি প্রমাণিত হয়ে গেছে- আবারও এলডিপিই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এ ছাড়া তাকাইচির প্রধানমন্ত্রিত্বের ভাগ্যও এর মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে।

দেশটিতে আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলে স্থানীয় সময় রাত ৮টা (বাংলাদেশ সময় বিকাল ৫টা) পর্যন্ত। ভোট গণনা শেষ হতে হতে সারারাত লাগতে পারে।

সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনি এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।

বিভিন্ন জরিপ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন এলডিপিই সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারেন।

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি