বাংলাখবর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান

বাংলা খবর ঢাকা : জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত হয় ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদের নির্বাচন।  এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৯৯ দেশের ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউ ইয়র্ক সময় মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোটে অংশ নিতে পৌনে ১০টার দিকে জাতিসংঘ সদর দফতরে প্রবেশ করেন খলিলুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।  

আগে থেকেই প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে এবার নির্বাচিত হওয়ার কথা ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত আন্দ্রেয়াস কাকুরিস এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনে ১৯০টি ভোটের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি এবং প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের ভোট।

নির্বাচিত খলিলুর রহমান আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন তিনি।  

এর আগে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

এই বিভাগের আরও খবর

আর্থিক অনিয়ম-শিক্ষাগত সনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গভীর সমুদ্রে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খনন করবে সরকার

‘আমার অবর্তমানে শেখ সেলিম দলের হাল ধরবেন’

অটোরিকশা নিয়ন্ত্রণে ডিজিটাল নিবন্ধন, ট্র্যাকিং ও কিউআর কোড

ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু, সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি’

মন্ত্রিসভায় ৯ম পে-স্কেল প্রস্তাবের অনুমোদন

প্রেসিডেন্টকে চীন সফরের আমন্ত্রণ, ৫০ কোটি ডলার বিনিয়োগের বার্তা

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’