বাংলাখবর

জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না, পুলিশকে ফখরুল

বাংলা খবর ঢাকা : দেশ ও জনগণের ভালো চাইলে সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান না নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ফখরুল অভিযোগ করে বলেন, ‘গত দুই দিনে কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কোনো লাভ হবে? গ্রেফতার করে কি গণতান্ত্রিক আন্দোলনে থাকা মানুষকে থামানো যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশ প্রশাসনকে বলব, অন্যায় আদেশে দেশের মানুষের বিরুদ্ধ অবস্থান নেবেন না। আপনারা আইনের শাসন মেনে চলুন। অন্যায়ভাবে জনগণকে গ্রেফতার করা বন্ধ করুন। সমাবেশ থেকে বলতে চাই- গ্রেফতার বন্ধ করুন। যদি ভালো চান, দেশের মঙ্গল চান যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করুন।’

সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার মেগা প্রকল্পের মাধ্যমে লুটপাট করছে। স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। ডেঙ্গুর কোনো চিকিৎসা হচ্ছে না। সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে ভোটের অধিকার নষ্ট করেছে। মানুষ এখন ভোট দিতে যায় না। ঢাকা-১৭ আসনে ভোটে কী হয়েছে? ওখানে তাকেও (হিরো আলম) সহ্য করতে পারেনি। মেরেছে, পিটিয়েছে। তারপরও দেখা গেল মাত্র ৫ শতাংশ ভোট দিয়েছে। নেত্রকোনায় ভোট হয়েছে। কেউ অংশ নেয়নি আওয়ামী লীগ ছাড়া।’

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘সবাই ক্লান্ত নাকি? যুদ্ধ করতে হবে। লড়াই, সংগ্রাম করতে হবে না? ক্লান্ত হলে হবে না। নতুন ভবিষ্যৎ গড়ে তোলার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে। সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হবে তরুণদের। এজন্য আমাদের লড়াই, সংগ্রাম করতে হবে।’ এ সময় তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার অংশবিশেষ শোনান।  

ফখরুল বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। সবাই একমত হয়েছি সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

আবারও যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘শুধু আমরা নই, বাইরের দেশগুলোও বলছে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে চায়। তাদের (সরকার) অপকর্মের জন্য র‌্যাবের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এটা আমাদের জন্য ভালো খবর নয়। আমাদের ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতাকর্মী কারাগারে। লাখ লাখ মামলা দেওয়া হয়েছে নেতাকর্মীদের নামে।’

গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা জোটগুলো যুগপৎভাবে এক দফার ঘোষণা দেয়। এই এক দফার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরসহ নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠান।

এক দফা দাবিতে গত ১৮ ও ১৯ জুলাই সারাদেশে মহানগর ও জেলায় পদযাত্রার পর ঢাকায় এই মহাসমাবেশ করার কথা ছিল বৃহস্পতিবার। সেজন্য নয়াপল্টন অথবা সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দেয়।

এই পরিস্থিতিতে বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপি ও সমমনা জোটগুলো মহাসমাবেশের তারিখ একদিন পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়। সবশেষ বৃহস্পতিবার বিকেলে বিএনপিকে ২৩ শর্তে নয়াপল্টনের সামনে মহাসমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সমাবেশে সারাদেশ থেকে লাখ লাখ নেতাকর্মী যোগ দিয়েছে বলে দাবি করেছে বিএনপি।

মহাসমাবেশ থেকে শনিবার (২৯ জুলাই) ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
 
এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...