বাংলাখবর
চ্যাম্পিয়ন ফুটসাল দলকে অভিনন্দন তারেক রহমানের
স্পোর্টস ডেস্ক : নারী সাফ ফুটসালের প্রথম আসরে বাজিমাত করেছে বাংলাদেশ। অভিষেক আসরেই শিরোপা ঘরে তুলেছেন সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকাররা।
বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দেওয়ায় প্রশংসায় ভাসচ্ছেন নারী ফুটসাল দলের খেলোয়াড়রা। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পর এবার অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমানে সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত তারেক। মেয়েদের শিরোপা জয় দারুণ অনুপ্রেরণার জানিয়ে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রচারণার সময় বাংলাদেশের কিছু অনুপ্রেরণামূলক খবর জানতে পেলাম। প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটসাল দলকে অভিনন্দন। স্পোর্টসম্যানশিপ এবং প্রতিভা দিয়ে তারা দেখিয়েছে সীমিত সম্পদের মধ্যেও সম্ভব (চ্যাম্পিয়ন হওয়া)। তাদের লালন-পালন এবং ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যাতে বিশ্ব মঞ্চে বাংলাদেশের গর্ব এবং সম্ভাবনা তুলে ধরতে পারে।’
ব্যাংককে আজ মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এই সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউনূস বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।’
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...