বাংলাখবর
চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, স্বীকার করলেন নিজেই!
বাংলা খবর ডেস্ক : নানা লুকোচুরির পর এবার নিজের মরণঘাতির কথা স্বীকার করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রকাশ করেছেন সম্প্রতি প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা সফল হয়েছে। তবে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে ইরান এ তথ্যকে ইসরাইলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করতে পারে; এই আশঙ্কায় তিনি বিষয়টি জনসমক্ষে আনেননি।
শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানায়। এছাড়া নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ তথ্য জানান।
নেতানিয়াহু বলেন, ধারাবাহিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি সুস্থ আছেন। হাদাসাহ মেডিকেল সেন্টারের অধ্যাপক অ্যারন পোপভটজার জানান, নেতানিয়াহুর প্রোস্টেটে ০ দশমিক ৯ সেন্টিমিটার আকারের প্রাথমিক পর্যায়ের টিউমার ধরা পড়েছিল। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় কয়েক মাস আগে এটি শনাক্ত হয়।
চিকিৎসক জানান, নেতানিয়াহু'র সামনে নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া অথবা রেডিয়েশন থেরাপি নেওয়ার দুটি বিকল্প ছিল। তিনি রেডিয়েশন চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।
পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা জানিয়েছেন, রোগের আর কোনো লক্ষণ নেই। তবে ভবিষ্যতেও নিয়মিত ফলোআপ চলবে।
তবে ইরান যুদ্ধের কারণে তথ্যটি লুকিয়ে রেখেও লাভ হলো না। বরং যুদ্ধের নতুন উত্তেজনার মধ্যেই তিনি স্বীকার করলেন রোগটির কথা। এতে করে সামাজিক মাধ্যমে নতুন আক্রমণের শিকার হতে পারেন তিনি। সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান