বাংলাখবর
গাজা উপত্যকায় টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু
বাংলা খবর ডেস্ক : গাজা উপত্যকায় শীতকালীন ঝড়ের তাণ্ডবে টানা বৃষ্টিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে—এর মধ্যে তিন শিশু ঠাণ্ডায় মারা গেছে বলে শুক্রবার জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।
বুধবার রাত থেকে ঝড় স্টর্ম বাইরনের ভারি বর্ষণে গাজার সর্বত্র তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে, যা দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বাস্তুচ্যুত প্রায় পুরো জনগোষ্ঠীর দুর্ভোগ আরো বাড়িয়েছে।
হামাস প্রশাসনের অধীনে পরিচালিত উদ্ধার সংস্থা সিভিল ডিফেন্স এএফপিকে জানিয়েছে, ঠান্ডায় দুই শিশু গাজা সিটিতে এবং একজন খান ইউনিসে মারা গেছে।
গাজা সিটির আল-শিফা হাসপাতালে ৯ বছর বয়সী হাদিল আল-মাসরি এবং কয়েক মাস বয়সী তাইম আল-খাওয়াজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খান ইউনিসের নাসের হাসপাতাল বৃহস্পতিবার জানিয়েছে, আট মাস বয়সী রাহাফ আবু জাজার আল-মাওয়াসির নিকটবর্তী তাঁবু-শিবিরে ঠাণ্ডায় মারা গেছে।
গাজার বেশিরভাগ ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন ধ্বংসস্তূপ পরিষ্কার করা জায়গাগুলোতে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয় দাঁড়িয়ে আছে।
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, উত্তর গাজার বির আল-নাজা এলাকায় একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে দেয়াল ধসে আরো চারজন মারা গেছে।
সংস্থাটি জানায়, ‘ভারি বৃষ্টি ও তীব্র বাতাসে ধসে পড়া ১৩টি বাড়িতে’ তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে—এর বেশিরভাগই গাজা সিটি ও উত্তরাঞ্চলে।
এই বিভাগের আরও খবর
এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই
এক দশক পর যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, অভ্যর্থনা জানাবেন ট্রাম্প নিজেই
মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম
মক্কায় হামলাকে ‘মহাপাপ’ বললেন মসজিদে নববী ও আল-হারামের ইমাম
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের
ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি
গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র-ডেনমার্কের ঐতিহাসিক চুক্তি
জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার
জ্বালানি সাশ্রয়ে পাকিস্তানেও দোকান-পাট বন্ধের সময়সীমা বেঁধে দিল সরকার
মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের
মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরানের
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধের তথ্য পেয়েছে জাতিসংঘ
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন
সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন
কানাডাকে সদস্য বানালে ইইউয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র
কানাডাকে সদস্য বানালে ইইউয়ের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে যুক্তরাষ্ট্র
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
এআইয়ের গতি কমানোর প্রস্তাবে রাজি নন জাকারবার্গ
এআইয়ের গতি কমানোর প্রস্তাবে রাজি নন জাকারবার্গ
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিল পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইরান ও রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার বিল পাস