বাংলাখবর
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ না জানানোয় ক্ষমা চাইলেন বার্নাম
বাংলা খবর ডেস্ক : গাজায় ইসরায়েলি নারকীয় বর্বরতার বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার দেখা যায়নি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টিকে। দলের এই কৌশল ‘ভুল’ ছিল বলে মত দিয়েছেন দলের ও দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম। এই ব্যাপারে তিনি ক্ষমাও চেয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিও বার্তায় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বার্নাম বলেন, ‘অনেকেই মনে করেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরুতে আমার দল পুরো পরিস্থিতির সঠিক মূল্যায়ন করতে পারেনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ভুল করেছি। আমাদের প্রতিক্রিয়া দুর্বল ছিল। আরও ভালো কিছু করা উচিত ছিল আমাদের।’
বার্নামের মতে, সেই সময় যুক্তরাজ্য কয়েকটি সঠিক উদ্যোগ নিয়েছিল। যার মধ্যে আছে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি, ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ এবং সহিংস অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কয়েক ধাপে বিধিনিষেধ আরোপের মতো উদ্যোগ।
বার্নাম বলেন, ‘তবে আমাদের বিষয়টি নিয়ে নিজের কাছে সৎ থাকতে হবে। যুদ্ধবিরতির আহ্বান জানাতে যুক্তরাজ্য অনেক বেশি সময় নিয়েছে। এখন আমাদের এই দৃষ্টিভঙ্গিকে আরও বলিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে।’
তিনি জানান, যুদ্ধবিরতি চলমান থাকলেও ইসরায়েলিরা নিয়মিত গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে। অবৈধ বসতি স্থাপনকারীরা সহিংসতায় মেতে উঠছেন এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন ও অবৈধ বসতি স্থাপন করে চলেছেন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চালু হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও গত ১০ মাসে নতুন করে এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই তথ্যের দিকে ইঙ্গিত করে বার্নাম বলেন, ‘এ জন্যই আমাদের আরও কঠোর উদ্যোগ নিতে হবে। যারা গাজার সহিংসতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আরও বিধিনিষেধ আরোপ করতে হবে। পাশাপাশি, অবৈধ বসতিতে বসবাসকারী ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগও বিবেচনায় নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আমাদের আরও উদ্যোগ নিতে হবে।’
তবে লেবার পার্টির আরও কয়েকজন নেতার মতো তিনি ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ আনেননি।
লেবার পার্টির এই অভিজ্ঞ নেতা বলেন, ‘সেখানে (গাজায়) যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, এমন প্রমাণের সংখ্যা বাড়ছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আন্তর্জাতিক আইনের ওপর নির্ভর করতে হবে।’
তিনি মত দেন, যুক্তরাজ্যকে অবশ্যই গাজা উপত্যকার সহিংসতার নিন্দা জানাতে হবে। তবে একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের হামলা এবং ফলশ্রুতিতে যুক্তরাজ্যে ইহুদিবিদ্বেষের ঘটনাগুলোরও নিন্দা জানাতে হবে।
যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ইসরায়েল প্রসঙ্গে লেবার পার্টির ভূমিকা তীব্র সমালোচনার মুখে পড়ে।
দলের কট্টর সমর্থকদেরও একটি বড় অংশ মত দেয়, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলার প্রতি ‘অত্যন্ত দুর্বল’ প্রতিক্রিয়া জানিয়েছে লেবার পার্টি।
দল, তথা সরকারের পক্ষ থেকে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ চালুর দাবি আসেনি। যার ফলে অনেক তরুণ সমর্থক লেবার পার্টি থেকে মুখ ফিরিয়ে কার্লা ডেনিয়ারের নেতৃত্বাধীন গ্রিন পার্টির দিকে ঝুঁকে পড়েছে। সাম্প্রতিক মতামত জরিপে বিষয়টি স্পষ্ট হয়।
আগামী কয়েকদিনের মধ্যে লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নাম। এরপর তার প্রধানমন্ত্রীত্ব অর্জন হবে শুধুই সময়ের ব্যাপার মাত্র।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার