বাংলাখবর
গভর্নর লিসা কুককে সরাতে পারলেন না ট্রাম্প, বাড়ল প্রেসিডেন্টের ক্ষমতা
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে বরখাস্তের উদ্যোগে আপাতত স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ৫-৪ ভোটের রায়ে আদালত জানায়, আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করায় কুককে এখনই পদচ্যুত করা যাবে না। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, ফেডারেল রিজার্ভের স্বাধীনতা রক্ষা করা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা বাড়িয়েে আরেকটি রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। আজমঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
প্রধান বিচারপতি জন রবার্টসের লেখা রায়ে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প লিসা কুককে বরখাস্তের আগে আইন অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। আদালতের মতে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়া এমন সিদ্ধান্ত কার্যকর হতে পারে না।
রায়ে আদালত ফেডারেল রিজার্ভের দীর্ঘদিনের স্বাধীনতার ঐতিহ্যের ওপর গুরুত্বারোপ করে। প্রধান বিচারপতি রবার্টস বলেন, ‘ফেডের গভর্নররা প্রেসিডেন্টের ইচ্ছামতো দায়িত্ব পালন করেন না। তারা ১৪ বছরের নির্দিষ্ট মেয়াদে দায়িত্বে থাকেন এবং কেবল যথাযথ কারণ দেখিয়েই তাদের অপসারণ করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের অবস্থান নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করা উচিত নয়। রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুদ্রানীতি সুরক্ষিত রাখতেই এই স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।’
রায়ের পর লিসা কুক এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে ফেডকে রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করতে হবে।’
তার ভাষায়, ‘এটি বহু বছর আগের মর্টগেজ নথি নিয়ে ছিল না। আমাকে সরানোর জন্য এটি ছিল একটি কৃত্রিম অজুহাত, কারণ আমি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করিনি এবং সুদের হার নির্ধারণে কেবল মার্কিন জনগণের স্বার্থকেই গুরুত্ব দিয়েছি।’
গত বছরের আগস্টে ট্রাম্প লিসা কুকের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগ তুলে তাকে বরখাস্তের ঘোষণা দেন। কুক এসব অভিযোগ অস্বীকার করেন। অভিযোগের ভিত্তিতে বিচার বিভাগে একটি ফৌজদারি তদন্তের সুপারিশ করা হলেও পরে সেই তদন্ত আর এগোয়নি।
সোমবারের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, মামলাটি কেবল প্রক্রিয়াগত কারণে নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়েছে এবং কুকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা অভিযোগের সত্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এখন মামলাটি আবার নিম্ন আদালতে ফিরে যাবে। সেখানে অভিযোগের যথার্থতা এবং ফেডারেল রিজার্ভ আইনের অধীনে কুককে অপসারণের মতো পর্যাপ্ত কারণ ছিল কি না, তা নির্ধারণ করা হবে।
প্রধান বিচারপতি রবার্টস বলেন, ‘প্রেসিডেন্টের চিঠিতে গুরুতর অবহেলা বা প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের অভিযোগ আনা হলেও কুককে এসব অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দিতে হবে।’
এদিন আরেকটি গুরুত্বপূর্ণ ৬-৩ রায়ে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা বাড়িয়ে ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) ডেমোক্র্যাট সদস্য রেবেকা স্লটারকে বরখাস্তের সিদ্ধান্ত বৈধ বলে রায় দেয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্মকর্তাদের সুরক্ষা দানকারী ১৯৩৫ সালের ঐতিহাসিক হাম্ফ্রি'স এক্সেকিউটর বনাম যুক্তরাষ্ট্র মামলার নজির বাতিল করে আদালত।
তবে আদালত স্পষ্ট করে দেয়, ফেডারেল রিজার্ভের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং এর ঐতিহাসিক অবস্থান বিবেচনায় ফেডের গভর্নরদের বিশেষ আইনি সুরক্ষা রয়েছে।
ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প ফেডের ওপর সুদের হার দ্রুত কমানোর চাপ দিয়ে আসছেন। তিনি সাবেক ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলেরও কড়া সমালোচনা করেন এবং তার বিরুদ্ধেও একটি তদন্ত শুরু হয়েছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
লিসা কুক ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনয়নে ফেডের গভর্নর হন। তিনি ফেডের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর। তার বর্তমান মেয়াদ ২০৩৮ সাল পর্যন্ত চলার কথা।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬