বাংলাখবর

খালেদা জিয়াকে পৌঁছে দেয়া হলো ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের আমন্ত্রণ

বাংলা খবর ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় ‘জুলাই সনদ, ২০২৫’ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে এই আমন্ত্রণ পত্র পৌঁছে দেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিন হাসপাতালে বসে তিনি আমন্ত্রণ পত্র পড়েন। তার সঙ্গে ছিলেন ড. বদিউল আলম মজুমদার, মনির হায়দার এবং তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের নেতারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।

উল্লেখ্য, জাতীয় ‘জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আরও কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...