বাংলাখবর
খামেনির জানাজায় মোদিকে আমন্ত্রণ, বেকায়দায় নয়াদিল্লি!
বাংলা খবর ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্কেদ্র মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে তেহরান। এই আমন্ত্রণকে ঘিরে ভারতের কূটনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ সিদ্ধান্তটি নয়াদিল্লির জন্য বড় ধরনের ভারসাম্যের পরীক্ষা হয়ে উঠতে পারে।
আগামী ৪ থেকে ৯ জুলাই ইরানের বিভিন্ন শহর এবং ইরাকে খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরান, কোয়ম ও মাশহাদে একাধিক পর্ব শেষে তাঁকে ইমাম রেজার মাজারে দাফন করা হবে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে মোদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে এই আমন্ত্রণ গ্রহণ করা ভারতের জন্য সহজ নয়।
কারণ, একদিকে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের জ্বালানি, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক রয়েছে। বিশেষ করে চাবাহার বন্দর ভারতের জন্য মধ্য এশিয়া ও আফগানিস্তানে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্কও গভীর হয়েছে।
বিশ্লেষকদের মতে, খামেনির জানাজায় মোদির উপস্থিতি ওয়াশিংটন ও তেল আবিবে ভুল বার্তা দিতে পারে। আবার পুরোপুরি অনুপস্থিত থাকলে তেহরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কাও আছে।
ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি গুরুত্বপূর্ণ। দেশটির বড় শিয়া জনগোষ্ঠীর আবেগও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। তবে কূটনৈতিক সূত্র বলছে, মোদির ব্যক্তিগতভাবে যাওয়ার সম্ভাবনা কম। এর বদলে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর পথেই হাঁটতে পারে ভারত। এখন নজর, নয়াদিল্লি কীভাবে এই সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য সামলায়।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬