বাংলাখবর
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাত দিয়ে এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।
ফ্রেসনো ফায়ার বিভাগ জানায়, আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে সেটি তাৎক্ষণিক জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
দুর্ঘটনার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কম্পানি (পিজিই) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। প্রতিষ্ঠানটির বিদ্যুৎবিভ্রাটের মানচিত্র অনুযায়ী, স্থানীয় বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
হতাহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র