বাংলাখবর

কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭, আহত ২০

বাংলা খবর ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্ফোরণের এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। সোমবার তালেবানের কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানীর শার-ই-নাও এলাকায় বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য পরিচিত এবং কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল বলে বিবেচিত।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‌‌‘‘প্রাথমিকভাবে বিস্ফোরণে কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে জানা গেছে।’’ তিনি বলেছেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে প্রকাশ করা হবে।

কাবুলে একটি হাসপাতাল পরিচালনার কাজে নিয়োজিত ইতালীয় সংস্থা এনজিও ইমার্জেন্সির এক বিবৃতিতে বলেছে, সোমবার বিকেলে শার-ই-নাও এলাকায় হাসপাতালের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের পর সেখান থেকে অন্তত ২০ জনকে কাবুলে ইমার্জেন্সি সার্জিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই সাতজন মারা গেছেন।

২০২১ সালে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতায় আসে দেশটির সশস্ত্রগোষ্ঠী তালেবান। দেশটির এই গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা তুলনামূলক কমেছে।

তবে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে এবং তারা মাঝেমধ্যে হামলা চালাচ্ছে। ২০২৫ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।

সূত্র: এএফপি, রয়টার্স।

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি