বাংলাখবর

কানাডায় শিক্ষা শেষে ফিরে যান, নিজ দেশে শিক্ষাকে কাজে লাগান

বাংলা খবর ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশের প্রধানমন্ত্রী ড্যানিয়েলে স্মিথ আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের এখানকার নিয়ম খুবই সহজ। কানাডায় শিক্ষাগ্রহণ করে নিজ দেশে ফিরে গিয়ে সেটিকে কাজে লাগিয়ে ক্যারিয়ার গড়া।

গতকাল শনিবার (১৫ আগস্ট) এক্সে এক পোস্টে তিনি বলেন, “স্টুডেন্ড ভিসা হলো কানাডায় পড়াশোনা করার জন্য একটি অস্থায়ী নথি। এটি আগে থেকেই সবার জানা। আলবার্টার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে এই প্রদেশের (কানাডিয়ানদের) মানুষদের জন্য। যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন তাদের কানাডায় পড়ার সহজ শর্তগুলো বোঝা উচিত।”

তিনি আরও বলেন, “এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ার সুযোগ আছে। শর্তগুলো খুবই সহজ, এখানে শিক্ষা নিন এবং নিজ দেশে ফিরে গিয়ে এ শিক্ষাকে কাজে লাগিয়ে জীবন গড়ুন।”

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, অনেক ভারতীয় শিক্ষার্থী অভিযোগ করেছেন পড়াশোনা শেষে তারা কাজের ভিসা বা অনুমোদন পাচ্ছেন না। এ নিয়ে তারা বিক্ষোভও করেছেন। এরপরই আলবার্টার প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেছেন।

কাজের ভিসা পেতে সমস্যা হওয়ায় অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে হয়ত প্রতারণা করা হয়েছে। আলবার্টার প্রধানমন্ত্রী বলেছেন, কিছু প্রতিষ্ঠান এমন কিছু কোর্স চালু করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় আসার সুযোগ দিয়েছে, যেগুলোর কারণে তারা মনে করেছেন পড়া শেষেই কানাডায় স্থায়ীভাবে থাকার সুযোগ পাবেন।

তবে তিনি বলেছেন, “আমাদের দৃষ্টিভঙ্গি হলো যদি আপনি এখানে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে আসেন এবং আপনার ভিসা শেষ হয়ে যায় এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি না থাকে তাহলে আপনাকে নিজ দেশে ফিরে যেতে হবে।”

সূত্র: ইকোনোমিক টাইমস

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার