বাংলাখবর
কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০
বাংলা খবর ডেস্ক : কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এ ছাড়া বন্দুক হামলায় আহত হয়েছে অনেকে। খবর বিবিসি ও আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে।
কানাডার আইনশৃঙ্খলা বাহিনী রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ওই হাইস্কুলটির নাম টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল।
পুলিশের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, হাইস্কুলে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা গেছে।
এ ছাড়া এক বাড়িতে আরও দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গেও বন্দুক হামলার সম্পর্ক রয়েছে। হামলাকারী নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
আরসিএমপি এক বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া আনুমানিক ২৫ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অবশিষ্ট সব শিক্ষার্থী ও স্টাফকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি