বাংলাখবর
কানাডায় এইচআইভি সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ, বিশেষজ্ঞদের সতর্কতা
বাংলা খবর ডেস্ক : কানাডায় আবারও উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে নতুন সংক্রমণ প্রায় ২৩ শতাংশ বেড়েছে। এতে গত এক দশকের বেশি সময় ধরে অর্জিত জনস্বাস্থ্য সাফল্য হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
কানাডার পাবলিক হেলথ এজেন্সির মডেলিং তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে আনুমানিক ২ হাজার ৫১৭ জন নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ২০২২ সালে এই সংখ্যা ছিল ২ হাজার ৫০ জন।
ব্রিটিশ কলাম্বিয়ার বিসি সেন্টার ফর এক্সেলেন্স ইন এইচআইভি/এইডস-এর নির্বাহী পরিচালক ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. জুলিও মন্টানার বলেন, প্রতি সপ্তাহেই ব্রিটিশ কলাম্বিয়ায় নতুন সংক্রমণের ঘটনা শনাক্ত হচ্ছে। তার ভাষায়, "সামনে কী আসছে, তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছরের অর্জিত অগ্রগতি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।"
বিশেষজ্ঞরা বলছেন, শুধু বড় শহর নয়, এখন ছোট ছোট কমিউনিটিতেও এইচআইভি সংক্রমণ বাড়ছে। এসব এলাকায় পরীক্ষা, চিকিৎসা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
২০১৯ সালে ব্রিটিশ কলাম্বিয়া এইডস নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্যের ঘোষণা দিয়েছিল। সে সময় নতুন এইডস রোগীর সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমে আসে এবং নতুন এইচআইভি সংক্রমণও রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। তবে এরপর থেকে পরিস্থিতি আবার অবনতির দিকে যেতে শুরু করেছে বলে জানিয়েছেন ড. মন্টানার।
চলতি বছরের মে মাসে ম্যানিটোবা প্রদেশে এইচআইভি পরিস্থিতিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে সংক্রমণের হার জাতীয় গড়ের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। এছাড়া সাসকাচুয়ানেও দেশের দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হার রেকর্ড করা হয়েছে।
২০০৬ সালে ড. মন্টানারের নেতৃত্বে চালু হওয়া ‘ট্রিটমেন্ট অ্যাজ প্রিভেনশন’ (Treatment as Prevention) কৌশলটি বিশ্বজুড়ে এইচআইভি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তীতে ২০১৪ সালে জাতিসংঘ এই কৌশল গ্রহণ করে এবং ২০৩০ সালের মধ্যে এইডস মহামারি নিয়ন্ত্রণের বৈশ্বিক লক্ষ্য নির্ধারণ করে।
এই লক্ষ্যের অংশ হিসেবে প্রতিটি দেশকে এইচআইভিতে আক্রান্ত ৯৫ শতাংশ মানুষকে শনাক্ত করা, তাদের ৯৫ শতাংশকে চিকিৎসার আওতায় আনা এবং চিকিৎসাধীনদের ৯৫ শতাংশের ভাইরাল লোড নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানানো হয়েছে।
তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কানাডা এখন পর্যন্ত এই তিনটি লক্ষ্যের মধ্যে মাত্র একটি পূরণ করতে সক্ষম হয়েছে। তাদের সতর্কবার্তা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশটিতে এইচআইভি সংক্রমণ আরও বাড়বে এবং ২০৩০ সালের বৈশ্বিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬