বাংলাখবর
কানাডার আলবার্টায় ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস
বাংলা খবর ডেস্ক : কানাডার আলবার্টা প্রদেশে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। প্রদেশটির এই ঘটনায় সর্বমহলে উদ্বেগ বাড়ছে। আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথ বলেছেন, সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তারা তদন্তের ফলাফলের অপেক্ষায় আছে।
সোমবার আইনসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “যদি তথ্য ফাঁস হয়ে থাকে, তাহলে দায়ীদের আইনের পূর্ণ মাত্রায় জবাবদিহির আওতায় আনা উচিত।”
তিনি আরও জানান, এডমন্টন পুলিশ সার্ভিস, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ইলেকশন আলবার্টা ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করছে।
জানা গেছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেন্টুরিয়ান প্রজেক্ট লক্ষ লক্ষ আলবার্টাবাসীর নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য একটি অনলাইন ডাটাবেজে প্রকাশ করে দিয়েছে।
জানা গেছে, ভোটারদের এই তালিকাটি বৈধভাবে সংগ্রহ করেছিল আলবার্টা রিপাবলিকান পার্টি। তবে আইন অনুযায়ী এই তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করা নিষিদ্ধ। কীভাবে এই তথ্য সেন্টুরিয়ান প্রজেক্টের হাতে গেল, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে, বিচারমন্ত্রী মিকে এমেরি বলেন, পুরো ঘটনায় এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তিনি জানতে চান, কেন সাংবাদিকের অভিযোগ পাওয়ার পরও দ্রুত পদক্ষেপ নেয়নি ইলেকশন আলবার্টা।
সংস্থাটি জানিয়েছে, নতুন আইনের কারণে তদন্ত শুরু করার জন্য এখন আগের তুলনায় বেশি প্রমাণ প্রয়োজন হয়, তাই প্রথম অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে, বিরোধী দলীয় নেতা নাহিদ নেনসি সরকারের সমালোচনা করে বলেন, সরকার এই ঘটনাকে জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করছে না। তার দাবি, সরকারের প্রতিক্রিয়া খুবই সীমিত এবং তারা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সব তথ্য পরিষ্কার হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা