বাংলাখবর

কমলা হ্যারিসের বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশ, পুলিশ মোতায়েন

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডাগ এমহফের মালিবুর বাড়িতে এক নারী দুবার উপস্থিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়েছে। অবশ্য বাড়ির কাছে পৌঁছানোর আগেই নিরাপত্তাকর্মীরা ওই নারীকে আটকে দেন।

সে সময় হ্যারিস ও ডাগ এমহফ সেখানে ছিলেন না। 
লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে হ্যারিসের বাড়ির বাইরে ওই নারীকে দেখতে পেয়ে শেরিফ বিভাগে ফোন করা হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

শেরিফ বিভাগের মুখপাত্র জানান, ওই নারী একটি রাইড শেয়ারিং অ্যাপ ‘উবার’-এ করে এসে হ্যারিসের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

সেখানে থাকা যাবে না বলে জানিয়ে দেওয়ার পর ওই নারী স্থান ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে আসেন। এর পরেই অনুপ্রবেশের সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রিপোর্ট তৈরি করলেও ওই নারীকে গ্রেপ্তার বা কোনো জরিমানা করা হয়নি।

ঘটনার সময় ডাগ এমহফ বা কামালা হ্যারিসের কেউই বাড়িতে উপস্থিত ছিলেন না বলে হ্যারিসের দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হ্যারিসের মুখপাত্র এদুয়ার্দো নেগ্রোন এক বিবৃতিতে জানান, ‘রাতে সাবেক ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও এমহফের বাড়িতে এক ব্যক্তি অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই আটকে দেন। ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট ও তাঁর স্বামী উপস্থিত ছিলেন না। তাঁরা নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

হিলস শেরিফ স্টেশনের লেফট্যানেন্ট জেসন দুরন জানান, ওই এলাকাটিতে টহল বাড়ানো হবে।

তিনি বলেন, ‘আমরা ওই স্থানের ওপর কড়া নজর রাখব। আমি আমার ডেপুটিদের সেখানে নজর রাখার নির্দেশ দিয়েছি।’

উল্লেখ্য, সাবেক ভাইস প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও কমলা হ্যারিসের বর্তমানে কোনো সিক্রেট সার্ভিস (গোয়েন্দা সংস্থা) নিরাপত্তা ব্যবস্থা নেই। গত বছরের আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সেই সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করেন।

এই বিভাগের আরও খবর

সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি
সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি

সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি

কমলা হ্যারিসের বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশ, পুলিশ মোতায়েন
কমলা হ্যারিসের বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশ, পুলিশ মোতায়েন

কমলা হ্যারিসের বাড়িতে অজ্ঞাত নারীর অনুপ্রবেশ, পুলিশ মোতায়েন

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সুবাতাস: ১ লাখ ৬২ হাজার কর্মসংস্থান বাড়ল আগস্টে

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’, রিপাবলিকানদের কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম, সবকিছুর খরচ বাড়ার শঙ্কা

প্রত্যেক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলারের লোভনীয় অফার ট্রাম্পের

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প
কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

কানাডার মদ-দুধ নিষিদ্ধ করলেন ট্রাম্প

ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ট্রাম্পঘনিষ্ঠ নাটালি হার্পসহ চার কর্মকর্তাকে ১ লাখ ৫৫ হাজার ডলার উপহার

ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প