বাংলাখবর
ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি
বাংলা খবর ডেস্ক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে দেশটির তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ বিক্ষোভে যোগ দিয়েছেন বলিউডের থ্রি ইডিয়টস সিনেমার বিখ্যাত অভিনেতা ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। শনিবার (০৬ জুন) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপির কর্মী-সমর্থকরা। এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
হিন্দুস্তান টাইমস বলছে, শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভে যোগ দিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এ সময় বিক্ষোভকারীরা ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগান দেন। তাদের ‘সোনাম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করতে হবে’ শীর্ষক স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেন, পদত্যাগের দাবি কেবল শুরু। আমাদের মূল উদ্দেশ্য হলো সামগ্রিক শিক্ষা ব্যবস্থার সংস্কার করা। পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস অনেক গভীর সমস্যার একটি লক্ষণ মাত্র। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার করা প্রয়োজন।
বিক্ষোভে সমর্থকদের উদ্দেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, বন্ধুরা, এটা এক দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পেরিয়ে গেছে; কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে।
‘‘আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন। কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। আমাদের এ লড়াই চলতে থাকবে। আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।’’
সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে শনিবার দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হয়েছেন শত শত কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও সীমান্তে ১ হাজারেরও বেশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক মামলার শুনানিতে বেকার তরুণদের একটি অংশকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেন। তার ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) জন্ম হয়। এটি কোনও প্রচলিত রাজনৈতিক দল নয়। তবে গত ১৬ মে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে প্ল্যাটফর্মটি এবং প্রতিদিনই বাড়ছে এর অনুসারীর সংখ্যা।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার