বাংলাখবর

এবার যুক্তরাষ্ট্রকে ইরানের চূড়ান্ত আলটিমেটাম, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা

বাংলা খবর ডেস্ক : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, নৌ বন্দর অবরোধ তুলে নিতে মার্কিন বাহিনীকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। রোববার (৩ মে) আইআরজিসির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে-একটি প্রায় অসম্ভব সামরিক অভিযান, অথবা একটি খারাপ চুক্তি।’ খবর আল জাজিরার।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান সম্প্রতি যে পরিকল্পনা পাঠিয়েছে, তা তিনি ‘শিগগিরই পর্যালোচনা’ করবেন। তবে একই সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, এই প্রস্তাবের ভিত্তিতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি মনে করছেন না।

ইরানের পাঠানো ১৪ দফা পরিকল্পনায় উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অ-আগ্রাসনের নিশ্চয়তা, নৌ অবরোধ প্রত্যাহার, এবং লেবাননসহ সব ফ্রন্টে চলমান যুদ্ধের সমাপ্তি।

এমন পরিস্থিতিতে আইআরজিসি জানিয়েছে, তারা আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখছে এবং সে অনুযায়ী প্রস্তুত রয়েছে। তাদের ভাষায়, ‘সংঘাত পুনরায় শুরু হওয়া খুবই সম্ভাব্য।’

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি যে কোনো সময় নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান