বাংলাখবর

উরুগুয়ের কোচ হলেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফোরলান

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির কিংবদন্তি ফরোয়ার্ড দিয়েগো ফোরলান। একই সঙ্গে অনূর্ধ্ব-২০ দলও পরিচালনা করবেন ২০১০ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই সাবেক ফুটবলার।

বৃহস্পতিবার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) ফোরলানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। ৪৭ বছর বয়সী এই কোচ অবিলম্বে দায়িত্ব গ্রহণ করবেন এবং প্রথমে অনূর্ধ্ব-২০ দলের কার্যক্রম শুরু করবেন।

বিবৃতিতে এইউএফ জানায়, ফোরলান এমন এক জায়গায় ফিরেছেন, যেখানে তিনি খেলোয়াড় হিসেবে অবিস্মরণীয় অবদান রেখেছেন। ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড় এখন তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তর্জাতিক ফুটবলের জ্ঞান দিয়ে জাতীয় দলের নতুন অধ্যায়ে ভূমিকা রাখবেন।

মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হয়েছেন ফোরলান। ২০২৬ বিশ্বকাপে উরুগুয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর চুক্তির মেয়াদ শেষ হলে দায়িত্ব ছাড়েন আর্জেন্টাইন এই কোচ। জাতীয় দলের পুনর্গঠনের অংশ হিসেবেই ফোরলানের হাতে দায়িত্ব তুলে দিয়েছে এইউএফ।

উরুগুয়ের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ফোরলান জাতীয় দলের হয়ে ১১২টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালের কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০১০ বিশ্বকাপে পাঁচ গোল করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন তিনি।

ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর হয়ে খেলেছেন ফোরলান। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিংয়ে পা রাখেন তিনি।

কোচ হিসেবে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত উরুগুয়ের ক্লাব পেনিয়ারোল ও আতেনাসের দায়িত্ব পালন করেন ফোরলান। এবার প্রথমবারের মতো দেশের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।

এই বিভাগের আরও খবর

ইন্টারকে হারিয়ে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়ালের

ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

প্যারিস ছেড়ে লন্ডনে ব্যালন ডি’অরের ৭০তম আসর

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ফিফার কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন ব্যবসায়ী, আদালতে স্বীকারোক্তি

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের দুর্দান্ত জয়

এনজো ফার্নান্দেজকে পেতে ১২০ মিলিয়ন খরচ করতে প্রস্তুত ম্যানসিটি

শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যানসিটির জয়

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে ১৮ ম্যাচের নিষেধাজ্ঞা

স্বপ্নের ক্লাব রিয়ালকে ফিরিয়ে যে কারণে বার্সায় গেলেন বিশ্বকাপজয়ী রদ্রি

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা
বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

বিয়ে করলেন রোনালদো-জর্জিনা