বাংলাখবর

উদ্ভূত পরিস্থিতি ‘গুপ্ত রাজনীতি’ এবং অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে: ছাত্রদল সভাপতি

বাংলা খবর ঢাকা : কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, ছাত্রশিবিরকে অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, গতকাল এবং আজ ক্যাম্পাসগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত্যন্ত ধৈর্য ও সহনশীলভাবে মোকাবিলা করেছে। দুটো ঘটনাই গুপ্ত রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চরম নোংরামির অশ্লীল ফটোকার্ডকে কেন্দ্র করে ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ২টি ইস্যুতে বিগত প্রায় ২ বছর যাবত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জারি রেখেছে। ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে ইসলামি ছাত্রশিবিরসহ সব পক্ষকে অনুরোধ করছি, আমরা কেও যেন নতুনভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত না হই। ছাত্রদলের নেতাকর্মীদের ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে, তারা নিজেরা কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরী করতে পারবে না এবং কারও উস্কানীমূলক কর্মকাণ্ডে প্রতিক্রিয়া দেখানো যাবে না।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে রাকিবুল ইসলাম রাকিব বলেন, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিনিয়ত সেই পরিস্থিতি তৈরী করছে। আজ উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ার মূহুর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাহউদ্দিন আম্মার আবারও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে যাচ্ছে।

বিগত সময়ে বিকৃত মানসিকতার সালাহউদ্দিন আম্মা জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন অশ্লীল, নোংরা স্ট্যাটাসই শুধু নয়,আজ ছাত্রদলকে.......ভাষায় গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে। সালাহউদ্দিন আম্মারকে স্মরণ করিয়ে দিচ্ছি, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়/রাজশাহী জেলা, মহানগর ইউনিটে সমৃদ্ধ নয়, আম্মারের জন্মস্থান যেখানে তার শ্রদ্ধেয় পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন, সেখানে যেমন ছাত্রদল রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর, উপজেলায় ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা-কর্মী রয়েছে।

তিনি বলেন, ৫ আগষ্টের পর এই সালাহউদ্দিন আম্মারদের আবির্ভাব, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা দীর্ঘ সাড়ে পনের বছর হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে উত্তীর্ণ। তারা মজলুম, তারা নির্যাতিত,তারা নিপীড়িত। অথচ সেই মজলুমদের নিয়েই ৫ আগষ্টের পরবর্তী সময়ে আবির্ভাব সালাহউদ্দিন আম্মার আজ এ ধরনের অশ্রাব্য ভাষায় প্রতিনিয়ত গালি দিয়ে যাচ্ছে, চরিত্র হরণ করে যাচ্ছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দসহ ছাত্র সমাজের নিকট নিবেদন রাখলাম, সেই সাথে যে ছাত্র সংগঠন আম্মারকে বি টিম হিসেবে প্রতিনিয়ত ব্যবহার করছে, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি।

সালাহউদ্দিন আম্মারকে বলছি, কোনো মানসিক বিকারগস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি। ৭১-এর লাখো শহীদের রক্তে কেনা এবং জুলাই আগষ্টের গণঅভ্যুত্থান কয়েক হাজার ছাত্র জনতার রক্তে কেনা বাংলাদেশে কেও অপকর্ম করে রক্ষা পায় নি, ভবিষ্যতেও রক্ষা পাবে না।সংশোধন হওয়ার আহ্বান জানাই।

সালাহউদ্দিন আম্মারসহ সবাইকে গণতান্ত্রিক ভাষায় গঠনতান্ত্রিক সমালোচনা করার জন্য আহ্বান রইল, আমাদের ভুল ত্রুটিগুলো অত্যন্ত কঠোর ভাষায় সমালোচনা, প্রয়োজনে রাজপথে প্রতিক্রিয়া দেখাবেন কিন্তু অশ্লীল,নোংরামি চিরতরে বন্ধ করুন। ক্যাম্পাস ও শিক্ষার পরিবেশকে স্বাভাবিক রাখার জন্য এবং স্থিতিশীল বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করব, সেই কামনা করছি।

এই বিভাগের আরও খবর

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি

শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...