বাংলাখবর

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন

বাংলা খবর ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরোধিতা করায় দেশ দু’টির সঙ্গে স্পেনের কূটনৈতিক টানাপোড়েন ব্যাপক জটিল আকার ধারণ করেছে। এর জেরে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে স্পেন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক বিবাদের জেরে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় স্পেন। গাজা যুদ্ধে ব্যহারের জন্য ইসরায়েলি অস্ত্র বহনকারী যেকোনও বিমান কিংবা জাহাজ স্পেনের বন্দর অথবা আকাশপথ ব্যবহার করতে পারবে না বলে নিষেধাজ্ঞা দেয় দেশটি। এই পদক্ষেপকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ইহুদিবিদ্বেষী বলে অভিহিত করেছিলেন।

মঙ্গলবার স্পেনের সরকারি এক গেজেটে বলা হয়েছে, ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদের অবসান ঘটানো হয়েছে। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিকট ভবিষ্যতে তেল আবিবে তাদের দূতাবাস এক জন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ বা অন্তর্বর্তীকালীন প্রধান দ্বারা পরিচালিত হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। রাষ্ট্রদূতের পদের এই অবসান সেই দীর্ঘস্থায়ী কূটনৈতিক লড়াইয়ের সর্বশেষ বহিঃপ্রকাশ।

এর আগে, গত মে মাসে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল। ফলে বর্তমানে স্পেনে ইসরায়েলি দূতাবাসও এক জন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ দিয়ে চলছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে উত্তেজনা আরও চরম আকার ধারণ করে। চলতি মার্চের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই যুদ্ধের বিরোধিতা করায় স্পেনকে ‘স্বৈরশাসকদের সহযোগী’ হিসেবে অভিযুক্ত করেন।

সূত্র: রয়টার্স।

এই বিভাগের আরও খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...

যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক

ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন

ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি