বাংলাখবর
ইসরায়েলি অর্থমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
বাংলা খবর ডেস্ক : ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছের হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে স্মোট্রিচ নিজেই নিশ্চিত করেছেন যে তাকে আনুষ্ঠানিকভাবে এই পরোয়ানার কথা জানিয়েছে আইসিসি। তবে কোন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সংবাদ সম্মেলনে স্মোট্রিচ তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করে বলেছেন, ‘এই যুদ্ধ ঘোষণার জবাবে আমরা প্রচণ্ড প্রতিশোধ নেব।’
ইসরায়েলি এই কট্টরপন্থী নেতা আরও বলেন, শিগগিরই তিনি ‘খান আল-আহমার খালি করার একটি আদেশে স্বাক্ষর করবেন, যার মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরের এই গ্রামটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর করা হবে। গ্রামটি তার অস্তিত্ব রক্ষার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে আসছে।
আলজাজিরা বলছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের আদেশ, অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের স্থানান্তরের প্রতি সমর্থন এবং গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখার পরিকল্পনায় ভূমিকার কারণে স্মোট্রিচের বিরুদ্ধে আইসিসি এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এর জেরে আইসিসি বেশ কয়েকজন বিচারক ও প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ব্যাংক, ক্রেডিট কার্ড কোম্পানি এবং অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টরা আইসিসির বিচারক ও প্রসিকিউটরদের অ্যাকাউন্ট ও সেবা বন্ধ করে দিয়েছে।
যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল ২০০২ সালে। এটি সদস্য রাষ্ট্রের নাগরিকদের বা তাদের ভূখণ্ডে অন্য দেশের দ্বারা সংগঠিত অপরাধের বিচার করতে পারে। আইসিসিতে ১২৫টি রাষ্ট্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইসরায়েলের মতো বহু দেশ এখনও আইসিসির সদস্য হয়নি।
এদিকে আইসিসির হাতে বিচারিক ক্ষমতা থাকলেও কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারে না। আইসিসি যা করতে পারে তা হলো, অভিযুক্ত ব্যক্তিকে বিভিন্ন দেশের সহায়তায় গ্রেফতার করা এবং গ্রেফতারের পরে তাকে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে তার কার্যালয়ে বিচারের জন্য হাজির করা।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা