বাংলাখবর
ইসরাইলের বিরুদ্ধে এবার মামলার হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিবের
বাংলা খবর ডেস্ক : এবার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। বলেছেন, গাজায় জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা-ইউএনআরডব্লিউএর কার্যক্রম ঠেকানোর চেষ্টা আর জব্দ করা সম্পদ ফেরত না দিলে এমন পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
গাজায় অব্যাহত মানবাধিকার লঙ্ঘন আর গণহত্যার গুরুতর অভিযোগ নিয়ে জাতিসংঘের সাথে ইসরাইলের দীর্ঘ টানাপোড়েনের ধারাবাহিকতায় গুতেরেসের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি এলো।
গত ৮ জানুয়ারি ইসরাইলের প্রধানমন্ত্রী আন্তেনিও গুতেরেস বরাবর চিঠি পাঠিয়েছেন গুতেরেস। এতে গাজায় ইউএনআরডব্লিউএর কার্যক্রম বন্ধ করতে ইসরাইলের আইন প্রণয়নের কথা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন তিনি।
গুতেরেস বলেছেন, এমন তৎপরতা আন্তর্জাতিক আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। অবিলম্বে এই অপতৎপরতা থেকে ইসরাইল না সরলে বিষয়টি আইসিজেতে টেনে নেয়ার ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এর প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থানে অনড় থাকার স্পষ্ট বার্তা দিয়েছে ইসরাইলের পররাষ্ট্র দপ্তর।
গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। যার বিচার কার্যক্রম এখনও চলছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স
এই বিভাগের আরও খবর
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন