বাংলাখবর
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
বাংলা খবর ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় এলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেলের দাম প্রথমে ৩ ডলারে নেমে আসবে এবং পরে তা ২ ডলারের নিচেও চলে যেতে পারে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম ‘দ্রুত’ কমবে। তার দাবি, এই মূল্যপতন শুরু হতে বেশি সময় লাগবে না। একই পোস্টে তিনি আবারও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ও তেল পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ায় কয়েক দিনের ব্যবধানে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩১ ডলারে লেনদেন শেষ হয়। এটি ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ। দিনের মধ্যে দাম প্রায় ৯৭ দশমিক ৯৩ ডলার পর্যন্ত উঠেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৯২ ডলারের ওপরে ওঠে। গত সপ্তাহে ব্রেন্টের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।
হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনাই তেলের বাজারে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে পাল্টা হামলার আওতায় আনার সতর্কতা জানিয়েছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ দিয়ে সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তবে সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটলেও তেলের দাম এখনো ১০০ ডলারের নিচে রয়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ যুদ্ধের আগে দৈনিক প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেল থাকলেও বর্তমানে তা কমে প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেলে নেমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে এখনো প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি হচ্ছে। সৌদী আরব ও ইরাকও বিকল্প রপ্তানি পথ ব্যবহার করে সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করছে।
এই বিভাগের আরও খবর
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ইরান যুদ্ধে জয়ী হলে তেলের দাম নামবে ২ ডলারের নিচে: ট্রাম্প
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
শিগগিরই ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে : ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
গণমাধ্যমকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
চীনকে ঠেকাতে বিদেশি ড্রোনে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপ করল ট্রাম্প
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিষিদ্ধ করল নিউইয়র্ক সিটি
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
নিউইয়র্কের টাইমস স্কয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাত, হামলাকারী নারীসহ নিহত ২
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র
ইরানকে চাপে ফেলতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র