বাংলাখবর
ইরানে বিক্ষোভ দমনে কঠোর সরকার, ছোড়া হচ্ছে ‘তাজা গুলি’
বাংলা খবর ডেস্ক : ইরানের নিরাপত্তা বাহিনী দেশজুড়ে বিক্ষোভ দমন করতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে। ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ২ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) লন্ডন থেকে পরিচালিত সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তেহরানের দক্ষিণে কাহরিজাক থেকে পাঠানো ভিডিওতে দেখা গেছে, গুলিতে নিহত কয়েকজনের মরদেহ ব্যাগে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সেখানে কয়েক ডজন মৃতদেহ রয়েছে, আর প্রতিবেশী একটি শিল্প শেডেও আরো মরদেহ রাখা আছে।
ফারদিস (কারাজ) এবং তেহরানের পূর্বাঞ্চলের আলগাদির হাসপাতাল থেকেও এমনই ভিডিও এসেছে, যেখানে মৃতদেহ মাটিতে পড়ে আছে। এসব ভিডিও ইঙ্গিত করছে যে, হত্যাকাণ্ড শুধু নির্দিষ্ট কিছু শহরে সীমাবদ্ধ নয়।
৮ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় পরিস্থিতির সঠিক চিত্র পাওয়া কঠিন। তবে সীমিত চ্যানেলের মাধ্যমে আসা তথ্যের পরিমাণ এবং সামঞ্জস্য দেখে মনে হচ্ছে, বিক্ষোভ দমন করতে ব্যাপকভাবে প্রাণঘাতী শক্তির ব্যবহার করা হচ্ছে।
উত্তরাঞ্চলের রাশতের এক চিকিৎসক জানিয়েছেন, শুধু তার হাসপাতালে ৭০টির বেশি মৃতদেহ এসেছে। ফারদিস ও তেহরানের কিছু অংশে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। তবে ইলাম ও কেরমানশাহসহ অন্যান্য পশ্চিমাঞ্চলের শহর থেকেও একই ধরনের খবর পাওয়া যাচ্ছে।
ইন্টারনেট প্রায় বন্ধ থাকলেও স্টারলিংক ব্যবহারকারীদের মাধ্যমে সীমিত ভিডিও এবং বার্তা দেশের বাইরে পৌঁছাচ্ছে। এই ব্যবহারকারীরা প্রধানত শহর ও ধনী অঞ্চলে থাকায় দেশের অনেকাংশে দৃশ্যমানতা কম। তবুও সাংবাদিকরা জানিয়েছেন, দেশজুড়ে বিক্ষোভ চলমান রয়েছে।
বর্তমান পরিস্থিতিতে স্বাধীনভাবে তথ্য যাচাই করা খুবই কঠিন হয়ে পড়েছে।
এই বিভাগের আরও খবর
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য করার প্রস্তাব
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
গাজায় ভবন ধসে শিশুসহ নিহত ২০, অনেকে নিখোঁজ
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধে ৩৮ বিলিয়ন ডলার ব্যয় যুক্তরাষ্ট্রের, অস্ত্রসংকটের আশঙ্কা
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
ইরান যুদ্ধ ঘিরে নতুন সামরিক সমন্বয়, জার্মানিতে ৮ দেশের বৈঠক
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
গোয়েন্দা সহায়তা পেতে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন