বাংলাখবর
ইরানে ফের ভয়াবহ মার্কিন হামলা
বাংলা খবর ডেস্ক : হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনার পর ইরানের একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার ব্যবস্থা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম দাবি করে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। তবে এ হামলা বৃহত্তর কোনো সামরিক অভিযানের অংশ কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ এভার লাভলি ড্রোন হামলার শিকার হয়। জাহাজটির মালিক প্রতিষ্ঠান জানায়, হামলায় কেউ হতাহত হননি এবং জাহাজ, নাবিক ও পণ্যসামগ্রী নিরাপদ রয়েছে।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘তাদের এমনটি করা উচিত ছিল না।’ যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সময় হলেই জানতে পারবেন।’
সেন্টকমের ভাষ্য, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে। তাদের অভিযোগ, ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌপথে চলাচলের স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা অভিযোগ করে, ওয়াশিংটন আবারও প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানের উপকূলে হামলা চালিয়েছে। ভবিষ্যতে এমন হামলা পুনরাবৃত্তি হলে আরও কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেয় সংস্থাটি।
এদিকে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি শান্তি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হলেও দক্ষিণ লেবাননে সীমিত সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কার্যত হরমুজ প্রণালিতে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যায় এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়।
এর আগে গত ১৭ জুন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ওই সমঝোতা অনুযায়ী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের ভূমিকা রাখার কথা ছিল।
মার্কিন পাল্টা হামলার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা নিয়ে আপত্তি থাকলে আলোচনার পথ খোলা ছিল, কিন্তু সহিংসতার জবাব সহিংসতাই হবে। অন্যদিকে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ী করে বলেন, এর পরিণতি ওয়াশিংটনকেই বহন করতে হবে।
এই বিভাগের আরও খবর
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার