বাংলাখবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
বাংলা খবর ডেস্ক : ইরানের বিরুদ্ধে বড় ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। দেশটির সব ধরনের পণ্য ও সামগ্রী ইয়েমেনে প্রবেশ এবং বাজারে বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সশস্ত্র হুতি গোষ্ঠীকে ইরানের সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ এবং ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের তীব্র সংঘাতের মধ্যেই এই সিদ্ধান্ত এলো।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইরানের সব পণ্য আমদানি ও বিক্রির ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। রোববার (১৩ সেপ্টেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে নিষেধাজ্ঞার এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও কমিটির প্রধান আহমেদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করে। কমিটি জানিয়েছে, ‘জাতীয় স্বার্থের সর্বোচ্চ প্রয়োজনীয়তার’ কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিজ নিজ এখতিয়ার অনুযায়ী এবং প্রচলিত আইন ও বিধিমালা মেনে এসব পদক্ষেপ নিতে বলা হয়েছে। তবে নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়নি। কোন কোন ইরানি পণ্য এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও ইরানের সমর্থনপুষ্ট হুতি গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্র হওয়ার মধ্যেই এই সিদ্ধান্ত নেয়া হলো। ইয়েমেন সরকার অভিযোগ করে আসছে, ইরান হুতিদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে। তবে তেহরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৪ সালে রাজধানী সানা ও ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয় হুতিরা। গোষ্ঠীটি ইরানের সমর্থনপুষ্ট। অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনে দীর্ঘ সময় তুলনামূলক শান্ত পরিস্থিতি ছিল। তবে সৌদি জোটের হামলার পর গত জুলাই থেকে আবারও সংঘাত তীব্র হয়েছে।
এই বিভাগের আরও খবর
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬