বাংলাখবর
ইরানের নেতাদের শুধু আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে
বাংলা খবর ডেস্ক : ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের শুধুমাত্র আলোচনার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এমন কথা বলেন।
ট্রাম্প লিখেছেন, “ইরানিরা সম্ভবত বুঝতে পারছে না, শুধুমাত্র কিছুদিনের জন্য হরমুজ অবরুদ্ধ করে রেখে বিশ্ববাসীকে জিম্মি করা ছাড়া তাদের কোনো শক্ত অবস্থান নেই। তারা (ইরানি নেতারা) শুধুমাত্র আলোচনার জন্যই বেঁচে আছে।”
এই পোস্টের আগে ট্রাম্প ইরানকে নিয়ে আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, “ইরানিরা ভালো যোদ্ধার চেয়ে মিথ্যা মিডিয়া চালানো আর গণযোগাযোগে ভালো।”
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল হতে যাওয়া আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে ফের হামলা শুরু করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে শুক্রবার তিনি বলেছেন, তারা তাদের যুদ্ধজাহাজগুলো পুনরায় অস্ত্রসজ্জিত করছেন।
ইসলামাবাদের আলোচনা সফল হবে কি না এম প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আগামী ২৪ ঘণ্টায় আমরা দেখব কি হবে।”
“আমাদের রিসেট চলছে। আমরা জাহাজগুলো সবচেয়ে ভালো অস্ত্রে সজ্জিত করছি, এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে ভালো অস্ত্র— আমরা আগে যা করেছি এরচেয়েও ভালো। আমরা তাদের উড়িয়ে দিয়েছি।”
“আমরা জাহাজগুলোতে আবারও অস্ত্র মজুদ করছি, সবচেয়ে ভালো অস্ত্রগুলো। এমনকি এগুলো আমরা আগে কোনো এলাকা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য যেসব অস্ত্র ব্যবহার করতাম তার চেয়েও উন্নত মানের। যদি আমাদের মধ্যে কোনো চুক্তি না হয়, তবে আমরা সেগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই ব্যবহার করব।”
এই বিভাগের আরও খবর
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা