বাংলাখবর

ইউক্রেনকে অস্ত্র দেয়ার পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চাইল রাশিয়া

বাংলা খবর ডেস্ক : যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের ‘বিশাল ভান্ডার’ ইউক্রেনকে দেয়ার সম্ভাব্য পরিকল্পনার খবর নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। শনিবার (১৫ আগস্ট) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘গোয়েন্দাসূত্রে আমরা খবর পেয়েছি যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ পাঠানোর উদ্যোগ নিচ্ছে। এসব অস্ত্র ও গোলাবারুদের প্রথমে তুরস্কের বন্দরে আসবে, তারপর সেখান থেকে চালান পাঠানো হবে ইউক্রেনে।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের হস্তান্তর ওয়াশিংটন ও আঙ্কারার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। রাশিয়া যুক্তরাষ্ট্র ও তুরস্কের কাছে ওই অস্ত্র সরবরাহের সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে।’

গত সপ্তাহে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে ইউক্রেনকে কয়েক দশক ধরে নিজেদের মজুতে থাকা কয়েক হাজার আর্টিলারি গোলা ও ক্লাস্টার মিউনিশন রকেট দেয়ার অনুমতি চেয়েছে বলে খবর প্রকাশিত হয়। এসব অস্ত্র ১৯৮৭ সালের একটি মার্কিন লাইসেন্সের অধীনে তৈরি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও তুরস্ক—দুই দেশই ২০০৮ সালের ক্লাস্টার মিউনিশন কনভেনশনের স্বাক্ষরকারী নয়। ওই চুক্তিতে বিস্তৃত এলাকায় ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয় এমন অস্ত্রের ব্যবহার, বিক্রি ও রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, এ ধরনের অস্ত্র থেকে ছড়িয়ে পড়া ছোট বিস্ফোরকগুলোর প্রায় ৪০ শতাংশ বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে। পরে এগুলো কার্যত ‘বিধ্বংসী ল্যান্ডমাইন’ হিসেবে কাজ করে এবং যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরও বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে।

যুক্তরাষ্ট্র ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর ক্লাস্টার মিউনিশন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছিল। তবে ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন ওই নীতি পাশ কাটিয়ে ইউক্রেনকে এসব অস্ত্র সরবরাহ করেন।

এই বিভাগের আরও খবর

ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান

মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি

হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান

‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা

ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার