বাংলাখবর
আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধস, নিহত পাঁচ
বাংলা খবর ডেস্ক : ইউরোপের জনপ্রিয় স্কিইং অঞ্চল অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভয়াবহ তুষারধসে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। ভারী তুষারপাত ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ার মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আবারও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বিবিসির।
শনিবার (১৭ জানুয়ারি) সাল্জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।
পর্বত উদ্ধার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পংগাউ অঞ্চলে সাতজন স্কিয়ারের একটি দল অফ-পিস্ট এলাকায় স্কিইং করছিল। এ সময় হঠাৎ তাদের ওপর তুষারধস নেমে আসে। এতে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং একজন গুরুতর আহত হন। বাকি দুই স্কিয়ার তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা আগেই একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসের ঘটনা ঘটে। এতে এক নারী স্কিয়ার তুষারের নিচে চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘এই ট্রাজেডি আমাদের সামনে নির্মমভাবে তুলে ধরেছে যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা বিপজ্জনক।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে বৈরী আবহাওয়া ও অস্থির তুষারস্তরের কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোরের মৃত্যু হয়।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান
ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে...
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে তিন অঞ্চলের নেতাদের বৈঠক
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ইরানের সব পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল ইয়েমেন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের পক্ষে ট্রাম্পের মন্তব্যে আলোড়ন
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্য দেশের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি