বাংলাখবর
আবারও তেলের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত সৌদি আরবের : ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
বাংলা খবর ডেস্ক : গত অক্টোবরে ওপেক এবং রাশিয়ার নেতৃত্বাধীন ১০ দেশীয় জোট নভেম্বর থেকে দৈনিক ২ মিলিয়ন ব্যারেল করে তেল উৎপাদন হ্রাস করতে সম্মত হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন। কারণ যুক্তরাষ্ট্র মনে করে, তেলের উৎপাদন হ্রাস করা হলে এর দাম বাড়বে।
যুক্তরাষ্ট্র যুক্তি দিচ্ছে যে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধ তহবিলের জন্য রাশিয়া যাতে তহবিল সংগ্রহ করতে না পারে সেজন্য তেলের দাম কমানো উচিত।
এদিকে আবারও সৌদি আরব এবং তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক স্বেচ্ছায় তেলের উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে 'সতর্কতামূলক পদক্ষেপ' হিসেবে তারা দিনে ১.১৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কম করবে বলে ঘোষণা করেছে।
জাতির গ্রুপটি তাদের মন্ত্রি পর্যায়ের বৈঠকে তেলের উৎপাদন দৈনিক ২ মিলিয়ন ব্যারেল হ্রাস করার সিদ্ধান্তে মোটামুটিভাবে অনড় থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে সৌদি আরব ও রাশিয়া সোমবার ভার্চুয়াল বৈঠক করে।
এই খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববারের স্বেচ্ছায় গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী, অক্টোবরের হ্রাসকৃত পরিমাণের চেয়েও মে মাস থেকে আরো উৎপাদন কমবে বলে ধারণা করা হচ্ছে।
রিয়াদ বলেছে, তারা দৈনিক উৎপাদন হ্রাস করবে পাঁচ লাখ ব্যারেল। আর ইরাক হ্রাস করবে দুই লাখ ১১ হাজার ব্যারেল।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, রাশিয়া ২০২৩ সালের শেষ নাগাদ পর্যন্ত তেলের উৎপদান কমাবে দৈনিক পাঁচ লাখ ব্যারেল।
সূত্র : আল জাজিরা ও আরব নিউজ
বিএনপির সুর নরমএই বিভাগের আরও খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫