বাংলাখবর

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর বন্ধ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর

বাংলা খবর ডেস্ক : আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্ট ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে এখন বিমান চলাচল বন্ধ আছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে করে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আনাক কারাকাতোয়া নামে একটি পাহাড়ের ওপর থাকা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর এটির ধোঁয়া উড়ে ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত গেছে।

গতকাল শনিবার সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। যা ৭০০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই বিস্ফোরণের পর সেখান থেকে লাভা গড়িয়ে পড়তে শুরু করে।

এরপর আজ রোববার আরও দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এই আগ্নেয়গিরির ধোঁয়া সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হয়েছে। এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে প্রায় ২০ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুর থেকে যাওয়া ও আসার বিমান চলাচল প্রায় বন্ধ আছে।

এছাড়া কুয়ালামপুর, দোহা ও সিডনিতে যাওয়ার আন্তর্জাতিক রুটও এই আগ্নেয়গিরির কারণে বাধাগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া প্রণালিতে আনাক কারাকতোয়া পাহাড়টি অবস্থিত।

সেখানে অগ্ন্যুৎপাত হওয়ায় প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

এই বিভাগের আরও খবর

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল

ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়

যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কঙ্গোর বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, নিহত ২২

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

কেপ ভার্দেতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গভীর খাদে বাস পড়ে নিহত ২৫

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড

অস্ট্রিয়ায় ‘রাজনৈতিক ইসলাম ছড়িয়ে পড়ায়’ মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের উদ্যোগ