বাংলাখবর
আকাশে ‘ডাবল বেড’-এর ব্যবস্থা করছে ইউরোপীয় এ বিমানসংস্থাটি
বাংলাখবর ডেস্ক : আকাশে নিজের একটি ছোট্ট আরাদায়ক কক্ষ। থাকবে নিজস্ব হিটিং ব্যবস্থাও। সম্প্রতি প্রথম শ্রেণীর বিমানযাত্রীদের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে এমন সুবিধা চালুর কথাই জানিয়েছে ইউরোপীয় বিমান পরিবহন সংস্থা লুফথানসা। খবর সিএনএন-এর।
দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য লুফথানসা অ্যালেগ্রিস নামক নতুন এ সেবা আনছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের মধ্যে এ প্রকল্পে ২.৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জার্মান এ বিমান পরিবহন কোম্পানি।
ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস, ও প্রথম শ্রেণী; এ চারটি কেবিন ক্লাসেই পরিবর্তন আনছে লুফথানসা।
বলা বাহুল্য, সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে প্রথম শ্রেণীর কেবিনগুলোতে। এটিকে লুফথানসা 'ফার্স্ট ক্লাস স্যুট প্লাস' হিসেবে অভিহিত করেছে।
এসব কেবিনের আসনগুলো হবে প্রায় এক মিটারের মতো প্রশস্ত। যাত্রীরা নিজেদের ইচ্ছেমতো তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারবেন।
এসব কেবিনে আরও থাকবে ওয়ার্ডরোব, বিশাল একটি ডাইনিং টেবিল এবং কাঠের তৈরি স্লাইডিং দরজা।
বিজনেস শ্রেণীর যাত্রীদের জন্যও থাকবে ব্যক্তিগত স্যুট। অবশ্য এগুলো প্রথম শ্রেণীর চেয়ে কিছুটা কম আরামদায়ক। এ ক্লাসের যাত্রীরাও নিজেদের ওয়ার্ডরোব ও মিনিবার ব্যবহার করতে পারবেন। থাকবে ব্যক্তিগত হিটিং ব্যবস্থাও।
নতুন এ বিলাসবহুল সেবায় কোনো যাত্রী চাইলে ২.২ মিটার লম্বা বিছানায় আরাম করে ভ্রমণ করতে পারবেন। এছাড়া বড় টেবিল ও ২৭ ইঞ্চি টেলিভিশনেরও ব্যবস্থা থাকবে।
বিজনেস শ্রেণীর যাত্রীরা সাতটি ভিন্ন ধরনের বসার ব্যবস্থা থেকে নিজেদের পছন্দের আসন নির্বাচন করতে পারবেন।
বোয়িং ৭৮৭-৯, ৭৭৭-৯ ও এয়ারবাস এ৩৫০ মডেলের ৮০টির বেশি বিমানে অ্যালেগ্রিস সেবা চালু করবে লুফথানসা।
বিএনপিএই বিভাগের আরও খবর
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে: পেজেশকিয়ান
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
মার্কিন সন্ত্রাসবিরোধী সংঘাতে ৪৭ লাখ মানুষের প্রাণহানি
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
হুতিদের ওপর হামলা চালাতে নারাজ যুক্তরাষ্ট্র, সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
যুক্তরাজ্যে হঠাৎ বড় বিপর্যয়, একদিনের মধ্যেই ৬০০ ফ্লাইট বাতিল
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ৫ তেলবাহী জাহাজে মার্কিন হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
পাল্টা জবাব: মার্কিন পণ্যে ৫০% পর্যন্ত শুল্ক কার্যকর কানাডার
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
জার্মানিতে রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থী এএফডির ঐতিহাসিক জয়
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
যুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫