বাংলাখবর
আওয়ামী লীগের অনেকেই বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন: গয়েশ্বর
বাংলা খবর ঢাকা : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগের অনেকেই গা ঢাকা দিয়ে আছে, যাদের নাম শুনলে গা শিউরে উঠবে। তারা এখন আমাদের দলের কারও কারও সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে।’
আজ রবিবার ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা বিএনপির মোজাদ্দেদ আলী বাবু ও হাজি মোস্তাফিজুর রহমান।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটা ঘরে অনেক জিনিসপত্র থাকে, আবার ছারপোকাও থাকে, এটা দেখা যায় না। যখন গায়ে কামড় দেয়, তখন তার উপস্থিতি বুঝতে পাড়া যায়। এদের আলোতে দেখা যায় না। আমাদের দলের মধ্যেও কিছু অন্ধকারে চলা লোক আছেন। তাদেরকে আমি চিনি। তাদেরকে বলব, ছারপোকার কামড়ে যন্ত্রণা দিতে পারলেও আমাদের চিরস্থায়ীভাবে পরাস্ত করার সুযোগ নেই। ছারপোকা মারার অভ্যাস আমাদের নেই, যদি অভ্যাস হয় তাহলে ক্ষতি হবে। দলের নীতি-আদর্শ এবং জনগণের ভাবনা চিন্তার সাথে একাত্ম হয়ে বিএনপি করতে হবে।’
বিএনপি শুধুমাত্র নিজের লাভের জন্য করলে চলবে না উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘জনগণের ভালোবাসাই বিএনপির লাভ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লাভ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আশীর্বাদ।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগান, ‘শেখ হাসিনা যেখানে, আমরা আছি সেখানে’। ধন্যবাদ আওয়ামী লীগ নেতাকর্মীদের, ওরা ওদের কথা রেখেছে। এখন শেখ হাসিনা যেখানে আছে, তারাও সেখানে আছে। তারা বাড়ি ঘরে নেই।
গয়েশ্বর বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি-স্বামী নির্বাচনে ঢাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে খুনাখুনি করেছে আওয়ামী লীগ। সেই ঘটনায় আমাদের দলের নিরিহ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। খুনটা করল ওরা, মামলা দিল আমাদের নেতাকর্মীদের নামে।
এই বিভাগের আরও খবর
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
শেখ সেলিমের পরিবারের নামে ৩৬ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেবে না এনসিপ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ ইসলাম
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : ফখরুল
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্টি
শোষণ ও লুটপাট করে যারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে: এবি পার্ট...